Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২১: ০৫
দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’
সিজেপির আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত আটক হয়েছে প্রায় ৬ হাজার মানুষ। ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার নির্বাচন কমিশন বিরোধী এই বিক্ষোভকে কেন্দ্র করে পুরো দিল্লিতে প্রায় লকডাউন পরিস্থিতি তৈরি হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারতের রাজধানীজুড়ে বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ প্রায় ৬ হাজার মানুষকে আটক করেছে পুলিশ। কঠোর নিরাপত্তার কারণে বিক্ষোভকারীদের কাউকে নির্ধারিত সমাবেশস্থল যন্তর মন্তরে পৌঁছাতে দেওয়া হয়নি।

আটকদের মধ্যে রয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অ্যাক্টিভিস নেহা বোরা, যোগেন্দ্র যাদব এবং বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ।

পরিবেশকর্মী সোনম ওয়াংচুক সতর্ক করে জানিয়েছেন, রোববারের মধ্যে আটককৃতদের মুক্তি না দেওয়া হলে তিনি অনশন বা পদযাত্রা শুরু করতে বাধ্য হবেন। তবে সন্ধ্যায় নেহা বোরা সহ বেশ কয়েকজনকে ময়দান গড়হি থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে পুলিশ যন্তর মন্তর এলাকা পুরোপুরি অবরুদ্ধ করে রাখলে আন্দোলনকারীরা দিল্লি হাটে জড়ো হওয়ার আহ্বান জানান। সেখান থেকেই প্রশান্ত ভূষণ, যোগেন্দ্র যাদব ও নেহা বোরাকে আটক করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেতাদের দিল্লির বাসভবনের সামনে থেকে, অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টি (আপ) নেতা সৌরভ ভরদ্বাজকে যন্তর মন্তরের কাছ থেকে এবং পিনারাই বিজয়নকে ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে আটক রাখা হয়।

অন্যদিকে, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজিপি)-র শীর্ষনেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাক দিল্লির বিমানব্ন্দরে নামার সাথে সাথেই বিমানের ভেতর থেকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, ফ্লাইটে নামার পর অভিজিৎ দীপকেকে তার দাদীর মৃত্যুর সংবাদ জানানো হয় এবং তাকে বাড়ি ফেরার বিষয়ে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ইউটিউবে প্রায় ৩ কোটি ৩০ লাখ (৩৩ মিলিয়ন) সাবস্ক্রাইবার থাকা জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও গুরুগ্রামের সেক্টর ৫৬-এর নিজ বাসভবন থেকে আটক করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৫ হাজার পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। এমনকি শুক্রবার রাত থেকেই শুরু হওয়া অভিযানে অন্তত ১২ শ জনকে আগাম আটক করা হয়।

ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক জালিয়াতির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দেয় সিজিপি। নিরাপত্তাঝুঁকি এবং পর্যাপ্ত সময় না দিয়ে আবেদনের অজুহাত দেখিয়ে দিল্লি পুলিশ এই আন্দোলনের অনুমোদন দেয়নি।

বিষয়: রাজধানীভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।

  • ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইসিই বিভাগের শিল্প উপদেষ্টা প্যানেল (আইএপি) থেকে সাঈদ ইমতিয়াজ আহমেদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।