Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

এনসিপি চায় ‘এক’, গণঅধিকার চায় ‘অনেক’

সামদানী হক নাজুম

সামদানী হক নাজুম

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১৫
এনসিপি চায় ‘এক’, গণঅধিকার চায় ‘অনেক’

এক হয়ে নতুন দল গঠনের আলোচনা চলছে গণঅধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে।

Advertisement
Advertisement
Advertisement

দুই দলের নেতারা বলছেন, একটি রাজনৈতিক দল গঠনের বিষয়ে একমত হলেও কয়েকটি বিষয়ে এখনও তাদের মধ্যে ঐক্য আসেনি। তারা আশা করছেন, শিগরিগই সব মতানৈক্য দূর হবে।

এ বছরের ফেব্রুয়ারিতে গঠন করা হয় তরুণদের নতুন দল এনসিপি। গত বছরের জুলাই-আগস্টে কোটাবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরাই রয়েছেন এর নেতৃত্বে।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে প্রার্থী হয়ে ভিপি নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নুর। তার সঙ্গী আখতার হোসেন হয়েছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক।

Advertisement
Advertisement
Advertisement

পরে নুরের সঙ্গ ছেড়ে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নামের নতুন সংগঠন গড়েন আখতার; যার আহ্বায়ক ছিলেন তিনি নিজে, আর সদস্য সচিব করা হয় তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষার্থী নাহিদ ইসলামকে।

এনসিপির আহ্বায়ক হিসেবে নাহিদের পাশপাশি আখতার রয়েছেন সদস্য সচিব হিসেবে। দল দুটি এক হলে আবারও এক ছাতার নিচে আসবেন নুর, আখতার, নাহিদরা।

কী নিয়ে মতভেদ

একীভূত হওয়ার আলোচনায় অন্যতম প্রধান মতানৈক্যের বিষয়-নতুন দলে মাঝারি-ছোট একাধিক দলের অন্তর্ভুক্তি। গণধিকার পরিষদ নেতারা বেশি দলের অন্তর্ভুক্তির মাধ্যমে একটি বড় দল গঠন করতে চাইছেন। অন্যদিকে শুধুমাত্র গণঅধিকার পরিষদকে নিয়েই নতুন দল চাচ্ছেন এনসিপির শীর্ষ নেতারা। এর বাইরে দলের নাম-প্রতীক কী হবে, পদ-পদবী কে কী পাবে তা নিয়েও চলছে আলোচনা।

এনসিপির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে চাননি।

নাম প্রকাশ না করার শর্তে চরচাকে তারা জানান, নতুন দল গঠনের প্রস্তাব তারা পেয়েছেন গণঅধিকার পরিষদের পক্ষ থেকে। এরপর থেকে এ বিষয়ে সমঝোতা করতে দুই দলের শীর্ষ নেতাদের একাধিক বৈঠক হয়েছে, যা এখনও চলছে। এনসিপি গণঅধিকার পরিষদকে নিয়েই নতুন দল গঠনে আগ্রহী। কিন্তু গণঅধিকার পরিষদ চায় ছোট ছোট অনেক দল নিয়ে নতুন দল হোক।

এনসিপির নেতারা মনে করছেন, ছোট ছোট দল নিয়ে নতুন দল গঠন হলে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের এবং সুবিধাবাদীদের অনুপ্রবেশ ঘটতে পারে।

এদিকে, গণঅধিকার পরিষদ চায় বেশি দলের অন্তর্ভুক্তিতে বড় দল গঠন। যাতে পরবর্তী নির্বাচনে জিতে সরকার গঠন সম্ভব হয়। আওয়ামী লীগের পতনের পর রাজনীতির ময়দানে মধ্যপন্থী বড় দলের শূন্যতাকে কাজে লাগানোর কথা ভাবছেন গণঅধিকার পরিষদের নেতারা। সেই সূত্রেই সমমনা দল হিসেবে এনসিপিকে একীভূত হওয়ার প্রস্তাব দিয়েছে গণঅধিকার পরিষদ।

তবে গণঅধিকার পরিষদের সঙ্গে আলোচনায় অন্য দলকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়েছে এনসিপি।

একাধিক দলের অর্ন্তভুক্তির বিষয় ছাড়াও নতুন দলের নাম এবং প্রতীক নিয়েও নিজেদের অবস্থান এরইমধ্যে গণঅধিকার পরিষদকে জানিয়ে দিয়েছে এনসিপি। দলটির নেতার চান দলের নামে ‘নাগরিক’ শব্দটি রেখেই নতুন দলের নামকরণ হোক। একইভাবে প্রতীকেও থাকুক শাপলার ছোঁয়া।

কী বলছেন নেতারা

নাম প্রকাশ না করার শর্তে গণঅধিকার পরিষদের এক নেতা চরচাকে বলেন, “এনসিপি নেতারা মূলত তাদের দলীয় পদ-পদবী নিয়ে বেশি কনসার্ন। তারা হয়তো ভাবছেন বেশি দলের অন্তর্ভুক্তি হলে তাদের পদ-পদবী কম মিলবে। তারা বৃহৎ স্বার্থে বিষয়টিকে দেখছেন না।”

গণঅধিকার পরিষদের আরেক নেতা বলেন, “আমরা জোট না করে বড় দল করতে চাইছি কেন, সেটা এনসিপির বোঝা উচিত। জোট করলে সমঝোতা-ভাগাভাগি করে এমপি-মন্ত্রী পদ দিতে হবে। এ নিয়ে দ্বন্দ্ব হবে, ভাঙন হবে। তাই আমরা জোট নয় দল করতে চাইছি, তাই দল যত বড় হবে ততই সুবিধা। এখানে নিজেদের পদ পদবীর জন্য যদি দলের আকার বড় করতে না দেওয়া হয় তাহলে তা দুর্ভাগ্যজনক। সবদিক বিবেচনায় এই উদ্যেগের ফলাফল ফিফটি-ফিফটি। এনসিপি দূরদর্শী হলে ভাল ফল আসবে, নইলে এই আলোচনা বিফলে যাবে।”

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান চরচাকে বলেন “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের অভ্যুত্থান পর্যন্ত আমরা অনেকেই একসঙ্গে কাজ করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৩ সাল পর্যন্ত গণঅধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি ছিলেন। এনসিপির নাহিদ ইসলাম-আখতার ডাকসু নির্বাচনে আমাদের প্যানেল থেকে অংশ নিয়েছেন। তারা এক সময় আমাদের সঙ্গে রাজনীতি করেছেন। এ কারণে এনসিপির কর্মী এবং গণঅধিকার পরিষদের কর্মীদের মাঝে মতাদর্শ এবং রাজনৈতিক চাওয়া-পাওয়ার মিল রয়েছে।”

রাশেদ বলেন, “এ কারণে অনেকেই চায় আমরা এক হয়ে এক পথে চলি। সব বিবেচনায় আমরা যদি একটি দল করতে পারি তাহলে এটি বাংলাদেশের জন্য একটি নতুন মাইলফলক হবে। অভ্যুত্থানের পর বাংলাদেশে মধ্যমপন্থী বড় দল হিসেবে শুধু বিএনপি আছে। আগে আওয়ামী লীগ ছিল, তাদের পতনের পর এখন একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই অবস্থায় অনেকগুলো দল মিলে যদি একটু বড় দল গঠন করা যায় সেটাতো খারাপ হয় না। আমরা চাইছি মাঝারি এবং ছোট দলগুলো নিয়ে একটি বড় দল গঠন করা যায় কি না।”

এনসিপির সঙ্গে আলোচনা ইতিবাচক উল্লেখ করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, “তবে এটি একেবারেই প্রাথমিক আলোচনা, ফলাফল কী হবে সেটি এখনই বলা সম্ভব নয়।”

বিষয়: নির্বাচনএনসিপিগণঅধিকার পরিষদরাজনৈতিক দলভোট
সর্বশেষ
  • ১

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ২

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ৩

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৪

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৫

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে