Advertisement

নেদারল্যান্ডসে উচ্চশিক্ষা: মিনার্ভা স্কলারশিপে আবেদন করবেন যেভাবে

বিডিজেন ডেস্ক

নেদারল্যান্ডসে উচ্চশিক্ষা: মিনার্ভা স্কলারশিপে আবেদন করবেন যেভাবে

উচ্চশিক্ষার জন্য বেশ কয়েকটি স্কলারশিপ দেয় নেদারল্যান্ডস। এর মধ্যে একটি ‘মিনার্ভা স্কলারশিপ ফান্ড’। নেদারল্যান্ডসের পাবলিক রিসার্চভিত্তিক প্রতিষ্ঠান লাইডেন বিশ্ববিদ্যালয় এ মিনার্ভা স্কলারশিপ দেয়। এর আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পান। ইন্টার্নশিপ, স্টাডি ও রিসার্চে দেওয়া হয় এ বৃত্তি।

Advertisement

আগে জেনে নিন সুবিধাগুলো

টিউশন ফি মওকুফের পাশাপাশি মাসে ৯০০ থেকে ২ হাজার ইউরো পর্যন্ত ভাতা প্রদান করা হয়। এ ছাড়া গবেষণার জন্য যে খরচ হয় তা এই স্কলারশিপ বহন করে। যাতায়াতের বিমানভাড়ার খরচও তারাই দেবে। এর বাইরে আবাসন খরচ তো রয়েছেই।

প্রত্নতত্ত্ব, মানবিক, মেডিসিন/এলইউএমসি, গভর্ন্যান্স ও গ্লোবাল অ্যাফেয়ার্স, আইন, সামাজিক ও আচরণমূলক বিজ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা যাবে।

Advertisement

আবেদনে লাগবে যে যোগ্যতা

প্রথমে লাইডেন বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য ভর্তি হতে হবে। এই প্রকল্পগুলো ইন্টার্নশিপ, অধ্যয়ন বা গবেষণাভিত্তিক হতে হবে। প্রকল্প শেষ হওয়ার পর শিক্ষার্থীকে অবশ্যই তিন মাসের মধ্যে প্রকল্পের প্রতিবেদন ছবিসহ জমা দিতে হবে। ইংরেজি ভাষার দক্ষতা নিয়ে কোনো যোগ্যতা উল্লেখ নেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। তবে আবেদনের সময় বলে দেওয়া হয় কী কী কাগজ জমা দিতে হবে। সেক্ষেত্রে আইইএলটিএস করে রাখতে পারেন।

কখন কীভাবে আবেদন করবেন

দুই শিফটে আবেদন করা যায় এই স্কলারশিপের জন্য। বছরের শুরুতে এবং শেষদিকে। শুরুতে একটি আবেদন ফরম নিতে হবে। এরপর যোগ্যতাগুলো যাচাই করে আবেদন করতে হবে। প্রতি বছর যোগ্যতা কিছু কম বা বেশি হতে পারে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।