চরচা ডেস্ক

ভিসাসহ কনস্যুলার সেবা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বলেছে যুক্তরাজ্য, কানাডা, জার্মানিসহ ১৩টি দেশ। একই সঙ্গে দেশগুলো কিছু পরামর্শও দিয়েছে।
১৩টি দেশে স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া এই বিবৃতিতে সই করেছে।
স্ব স্ব দেশের ঢাকাস্থ দূতাবাসগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আজ বুধবার এই বিবৃতি প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা নিতে আবেদনকারীদের দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে নির্ধারিত সরকারি নিয়ম মানতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ দেওয়া থেকে বিরত থাকতে হবে।
এ ধরনের অনিয়মের কারণে ভিসাপ্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, প্রবেশে বাধা ও গুরুতর আইনি জটিলতা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো দেশের মিশন বা দূতাবাস কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। কাজেই ভিসাপ্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করে, এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভিসা আবেদনকারী যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব ধরনের ভিসাসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।