Advertisement Banner

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ২

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
যাত্রাবাড়ীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ২
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে সাইনবোর্ড মোড়ের মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আশেপাশের মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তিনজন মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫ মিনিটে অজ্ঞাতনামা এক যুবক মারা যান।

অপর দুইজন হলেন ফাহিম ও আল বীর হোসেন। তাদের মধ্যে ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে এবং আল বীর ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত