Advertisement Banner

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ বললেন ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভেনেজুয়েলার মানচিত্রের ওপর মার্কিন পতাকা বসিয়ে দেশটিকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে দাবি করেছেন।

চীনে সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে ট্রাম্প এই পোস্ট করেন। এর আগে গত সোমবার ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্যে পরিণত করার বিষয়ে ভাবনার কথা বলেছিলেন।

এমনকি ট্রাম্প দাবি করেন, কয়েক মাস ধরে তিনি ভেনেজুয়েলার ওপর ‘নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছেন।

ট্রাম্পের এমন মন্তব্য প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলা কখনোই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার চিন্তা করেনি এবং ভবিষ্যতেও করবে না। তিনি জানান, মার্কিন আধিপত্য বা হস্তক্ষেপ মেনে নেওয়ার প্রশ্নই আসে না।

চলতি বছরের জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার ঘটনার পর থেকেই দুই দেশের সম্পর্ক নতুন মোড় নেয়। তবে সাম্প্রতিক সময়ে ডেলসি রদ্রিগেজ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ভেনেজুয়েলার তেল ও খনি খাত আবারও বিদেশি বিনিয়োগের জন্য খুলে দেওয়া হয়েছে, যেখানে মার্কিন কোম্পানিগুলোকেও সুযোগ দেওয়া হচ্ছে।

এদিকে দেশটির বিরোধী দল নির্বাচনের দাবি জানিয়ে আসছে। নির্বাচন কবে হবে, সে বিষয়ে প্রশ্ন করা হলে রদ্রিগেজ জানান, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। তিনি জানান, কোনো এক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত