Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

লালবাগে হাজী সেলিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ২১: ১১
লালবাগে হাজী সেলিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর লালবাগ এলাকায় সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের মদিনা গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকার জেলা প্রশাসন। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে দখলে থাকা ওই জমি আজ বুধবার অভিযান চালিয়ে পুনরুদ্ধার করা হয়।

Advertisement

ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেয় জেলা প্রশাসনের একাধিক টিম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লালবাগ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে সেখানে স্থাপনা নির্মাণ ও ব্যবহার করে আসছিল মদিনা গ্রুপ। বিষয়টি নিয়ে উচ্ছেদ মোকদ্দমা দায়ের হলে আজ সহকারী কমিশনার (ভূমি) জমির দখল পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় চিঠি ইস্যু করেন।

পরে দখলদার পক্ষ উচ্চ আদালতে রিট মামলা করে স্থগিতাদেশ নেয়। তবে সরকারপক্ষ সিভিল বিবিধ মামলা দায়ের করলে গতকাল মঙ্গলবার চেম্বার জজ আদালত আগের স্থগিতাদেশ স্থগিত করেন। আদালতের ওই আদেশের পরপরই জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

Advertisement
Advertisement
Advertisement

অভিযানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং সরকারি জমির দখল পুনরুদ্ধার করা হয়।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারি জমি দখল করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধ স্থাপনা নির্মাণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশনা মেনে জেলা প্রশাসন সরকারি সম্পত্তি উদ্ধার করেছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

ফরিদা খানম আরও বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। কেউ যেন অবৈধভাবে এসব জমি দখল করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ অভিযানকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, প্রভাবশালীদের দখল থেকে সরকারি জমি উদ্ধারে এমন কঠোর উদ্যোগ ভবিষ্যতে দখল প্রবণতা কমাতে ভূমিকা রাখবে।

বিষয়: প্রশাসনউচ্ছেদরাজধানীলালবাগসম্পত্তিম্যাজিস্ট্রেটসরকারিঅবৈধ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।