চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য নতুন একজন প্রেসিডেন্ট বাছাই করতে চান যিনি দেশটিকে সংঘাতের পথে নিয়ে যাবেন না। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র চায় না যে প্রতি পাঁচ বছর পরপর আবার ফিরে এসে একই পরিস্থিতি সামাল দিতে হোক।
স্থানীয় সময় গতকাল শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের যদি নিঃশর্ত আত্মসমর্পণ করতে চায়, সেটি কেমন হতে পারে-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এমন অবস্থাই আত্মসমর্পণ যেখানে ইরান ‘আর লড়াই চালিয়ে যেতে পারবে না’। তিনি আরও বলেন, ইরান যদি আত্মসমর্পণ করে অথবা সামরিকভাবে পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে, সেটিই হবে আত্মসমর্পণের বাস্তব চিত্র।
এ সময় বিশ্ববাজারে তেলের দাম নিয়ে তিনি বলেন, তিনি আগেই ধারণা করেছিলেন যে তেলের দাম বাড়বে। তবে তার মতে, দাম আবার দ্রুত কমেও আসবে।
অন্যদিকে, ইরানের দাবি-যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কেশম দ্বীপের একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে হামলা চালিয়েছে, যার ফলে অন্তত ৩০টি গ্রামের পানির সরবরাহ ব্যাহত হয়েছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, তিনি ‘এ সম্পর্কে কিছুই জানেন না’।
প্রেসিডেন্টের এসব মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা বাড়ছে।