চরচা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটকের ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম এক লাফে ৬ শতাংশ বেশি বেড়ে গেছে। বিবিসির প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।
শুক্রবার ইরান জানিয়েছিল, যুদ্ধবিরতির বাকি সময়টুকু বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলা থাকবে। তখন তেলের দাম কমেছিল ৫ দশমিক ১ শতাংশ। পরে যুক্তরাষ্ট্র সেখান থেকে মার্কিন বাহিনীর ব্লকেড বা অবরোধ না উঠিয়ে ফেলার কারণে শনিবার আবার হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়।
এবার ইরানের জাহাজ জব্দ করার ঘটনায় ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯৬ ডলারে গিয়ে ঠেকেছে, যা শুক্রবারের দরপতনকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে।
এ পরিস্থিতিতে আজ সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৪ দশমিক ৬৬ ডলার। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৫৫ ডলারে ওঠে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর এবং তেহরান পাল্টা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর হুমকি দেওয়ার পর থেকেই জ্বালানি বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে।
সংঘাত শুরুর আগে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বাজারদর ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় ৭০ ডলার। গত ৯ মার্চ এটি বেড়ে প্রায় ১২০ ডলারে গিয়ে ঠেকেছিল।
এই সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এশিয়া মহাদেশ সবচেয়ে বেশি এই পরিস্থিতির শিকার হয়েছে। কারণ, এই অঞ্চলের ৯০ শতাংশ জ্বালানি হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করে।