চরচা ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি চুক্তি ‘প্রায় চূড়ান্ত’ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তির ব্যাপারে অল্প সময়ের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয় সময় গতকাল শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, চুক্তির চূড়ান্ত দিক ও খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে। তবে চুক্তিটি এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারী এবং অন্যান্য বিভিন্ন দেশের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক এবং বাহরাইনের শীর্ষ নেতা ও কর্মকর্তাদের সঙ্গে এক ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা দেন। তিনি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তার ফোনালাপ হয়েছে।
এর আগে, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে বৈঠক করেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান এখন একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার দিকে মনোযোগ দিচ্ছে।