চরচা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েলও ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতির ঘোষণার পরও স্থানীয় সময় আজ বুধবার ভোরে ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলের চ্যানেল ১২ দাবি করেছে, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে ইরান। তাই ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ-সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল নতুন হামলা চালিয়েছে।
এর আগে হোয়াইট হাউসের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, তাতে ইসরায়েলও অন্তর্ভুক্ত রয়েছে। চলমান আলোচনার মধ্যে ইসরায়েলও তাদের বোমা হামলা সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছে।
পরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় যুদ্ধবিরতি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে দুই সপ্তাহের হামলা স্থগিতের সিদ্ধান্তকে সমর্থন করে ইসরায়েল। তবে শর্ত হলো, ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধ করতে হবে।”
তবে বিবৃতিতে বলা হয়েছে, “এই দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।”
যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে তা লেবাননসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য উত্তপ্ত অঞ্চলেও কার্যকর হবে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।