Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

কেন এখনও নিজেকে বিসিবি সভাপতি দাবি আমিনুলের?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১২: ৫৮
কেন এখনও নিজেকে বিসিবি সভাপতি দাবি আমিনুলের?

আর দশটা দিনের মত গতকাল মঙ্গলবারও বিসিবি সভাপতি হিসেবেই দিনটা শুরু করেছিলেন আমিনুল ইসলাম। দুপুরে পূর্বাচল নতুন শহরে স্টেডিয়ামের কাজ পরিদর্শন করে তিনি বিসিবিতে ফিরতেই যেন বিনা মেঘে বজ্রপাত। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ততক্ষণে ভেঙে দিয়েছে বোর্ডের পরিচালনা পর্ষদ। ঘন্টাখানিকের মধ্যেই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় তামিম ইকবালের নেতৃত্বাধীন এডহক কমিটির কাছে। পুরো বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না আমিনুল। তিনি নিজেকে দাবি করছেন বিসিবির বৈধ সভাপতি হিসেবে।

Advertisement

নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটি সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বোর্ড ভেঙে দেওয়ার পর বেশিক্ষণ আর বিসিবিতে থাকেননি আমিনুল। পেছনের দরজা দিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে যান। তার বিদায়ের পর ভারপ্রাপ্ত বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তামিম ইকবাল। সেখানে তিনি আভাস দিয়েছেন পরবর্তী নির্বাচনে অংশ নেওয়ার।

বিসিবির এডহক কমিটির প্রধান হয়ে কালই দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল। ছবি: বিসিবি
বিসিবির এডহক কমিটির প্রধান হয়ে কালই দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল। ছবি: বিসিবি

Advertisement
Advertisement
Advertisement

এদিকে, বিসিবিতে আর কোনো নির্বাচনের আইনগত ভিত্তিই দেখছেন না আমিনুল। মঙ্গলবার রাতে নিজেকে বিসিবি সভাপতি হিসেবে উল্লেখ করে দীর্ঘ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন। সেখানে তদন্ত কমিটির প্রতিবেদনকে ‘ত্রুটিপূর্ণ’ এবং ‘আইনসঙ্গত নয়’ বলে দাবি করেছেন।

শুধু তাই নয়, এনএসসি যেভাবে বোর্ডের পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়ে এডহক কমিটি গঠন করেছে, সেটিকেও অবৈধ দাবি করেছেন আমিনুল। হাইকোর্টের রায় না আসা পর্যন্ত তাই নিজেকেই বিসিবির একমাত্র নির্বাচিত ও বৈধ সভাপতি হিসেবে দাবি করেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। পাশাপাশি এ ব্যাপারে আইসিসির হস্তক্ষেপও আশা করছেন আমিনুল।

তবে এনএসসির একটি সূত্র চরচা-কে নিশ্চিত করেছে, আইসিসি এ ব্যাপারে তেমন কিছু করবে না। তিনি বলেন, “আমিনুলের অপসারণ বা নতুন এডহক কমিটি নিয়ে আইসিসি কোনো হস্তক্ষেপ করবে না। বরং আইসিসিকে তদন্ত প্রতিবেদন পাঠিয়ে তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে এনএসসি। তাই আইসিসি আমিনুলকে আবার স্বপদে ফেরাবে, এমন সম্ভাবনা নেই।”

কালই বিসিবিতে সংবাদ সম্মেলন করেছেন তামিম ইকবাল। ছবি: বিসিবি
কালই বিসিবিতে সংবাদ সম্মেলন করেছেন তামিম ইকবাল। ছবি: বিসিবি

এনএসসির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির সবশেষ নির্বাচনে স্পষ্ট অনিয়মের প্রমাণ পেয়েছেন তারা। আর এতে যুক্ত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। তার সরাসরি হস্তক্ষেপ নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ ছাড়াও কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে যে প্রক্রিয়ায় আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন ফাহিম পরিচালক নির্বাচিত হয়েছিলেন সেখানেও নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

চরচা-এর পক্ষ থেকে এই ব্যাপারে মন্তব্যের জন্য ফোনে যোগাযোগ করা হলে তাতে সাড়া দেননি আমিনুল।

নাম প্রকাশে অনিচ্ছুক আমিনুলের পরিচালনা পর্ষদে থাকা এক সদস্য চরচা-কে জানিয়েছেন, গত মাসে দেশে ফেরার সময় এমন কোনো কিছুর আভাস পাননি আমিনুল। তিনি ভেবেছিলেন সরকার তাকে সমর্থন দেবে। সেটা না হওয়ায় এখন তিনি আইসিসির দ্বারস্থ হবেন এবং আইনি লড়াইয়ে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছেন।

আমিনুলের আগে সদ্য সাবেক হওয়া বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদও আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন। কাকতালীয়ভাবে সেটা ছিল ২০২৫ সালে, যখন বিতর্কিতভাবে তাকে সভাপতি পদ থেকে সরিয়ে আমিনুলকে বসানো হয়। পরে অবশ্য ফারুক আইনি পথে যাননি। বরং নির্বাচনে অংশ নিয়ে পরিচালক হয়ে দায়িত্ব পান সহ-সভাপতির।

বিষয়: আসিফ মাহমুদআমিনুল ইসলাম বুলবুলবিসিবিবাংলাদেশ ক্রিকেটআইসিসিতামিম ইকবাল
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

    সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও অধিকারকর্মী প্রশান্ত ভূষণ আল জাজিরাকে বলেন, “মোদি সরকারকে জনগণের কাছে বেশ ভীত বলে মনে হচ্ছে।”

  • ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের কৌশল, রাজনৈতিক মেরুকরণ, ডিজিটাল প্রচারণা এবং আন্তর্জাতিক আইনের কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে

  • মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    বিরোধী গোষ্ঠীগুলোর প্রায় প্রতিদিনের বিক্ষোভ মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এর মাত্র কয়েক মাস আগেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একই ধরনের বিক্ষোভের মুখে তার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল।

  • নড়বড়ে মুশফিকুরকে কেন খেলাচ্ছে বাংলাদেশ?

    নড়বড়ে মুশফিকুরকে কেন খেলাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের স্কোয়াড যখন ঘোষিত হয়, তখন থেকেই আলোচনা ছিল মুশফিকুর রহিমকে নিয়ে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এরকম একটা অগুরুত্বপূর্ণ ম্যাচে কেন মুশফিকুরকে দলে রাখা হলো, সেটা প্রশ্নের উদ্রেক করেছিল। কেননা মুশফিকুরের স্কোয়াডে থাকা মানেই একাদশে থাকাটাও ন