
এক মাঠে ৫২ জাতের ধানের প্রদর্শনী
ব্রি সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভূঁইয়া বলেন, ৫২টি ধানের জাত নিয়ে স্থাপিত রাইস গার্ডেন থেকে কৃষকেরা তাদের এলাকার উপযোগী জাত নির্বাচন করতে পারবেন।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার মরদেহ এখন ভারতের হাসপাতালে রয়েছে।
আজ বুধবার ভোররাত আনুমানিক ৩টার দিকে ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখে থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ৮৭৪ নম্বর পিলারের ৫ নম্বর সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশির নাম আলী হোসেন (৪৯)। তিনি ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের প্রয়াত আব্দুল গফুরের ছেলে।
বিজিবি-৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনার পর সকাল সাড়ে ৬টার দিকে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে কথা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আলী হোসেন চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে গুলি করে। তার মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে ভারতের হাসপাতালে রয়েছে। এ ঘটনায় সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রস্তুতি চলছে।

এক মাঠে ৫২ জাতের ধানের প্রদর্শনী
ব্রি সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভূঁইয়া বলেন, ৫২টি ধানের জাত নিয়ে স্থাপিত রাইস গার্ডেন থেকে কৃষকেরা তাদের এলাকার উপযোগী জাত নির্বাচন করতে পারবেন।

দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
সৌদি আরবের বিমানবন্দরে চলমান হামলার প্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সাংবাদিকদের পেটানোর হুমকি, ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ
সাংবাদিকদের পেটানোর হুমকির দেওয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাইতে ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ‘মাগুরা স্টাইলে’ নির্বাচন না করার আহ্বান জামায়াতের
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন। বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমিন।