চরচা ডেস্ক

ইরানের সঙ্গে চুক্তি করা নিয়ে কোনো তাড়াহুড়োর দরকার নেই বলে মার্কিন প্রতিনিধিদলকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা জানান ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, একটি চুক্তি সই না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, “উভয় পক্ষকে সময় নিতে হবে এবং সঠিকভাবে বিষয়টি সম্পন্ন করতে হবে।”
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান সরকার। তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সম্ভাব্য চুক্তির কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো বাধা সৃষ্টি করছে। এর মধ্যে রয়েছে তেহরানের স্থগিত তহবিল মুক্তির দাবি।
পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় বসলেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। দুপক্ষের মধ্যে এখনো মধ্যস্থতার মাধ্যমে আলোচনার চেষ্টা চলছে।
এরইমধ্যে শনিবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি চুক্তি ‘প্রায় চূড়ান্ত’ হয়েছে। এ চুক্তির ব্যাপারে অল্প সময়ের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছিলেন, এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে। তবে চুক্তিটি এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারী এবং অন্যান্য বিভিন্ন দেশের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
কিন্তু এবার ট্রাম্প জানিয়ে দিলেন, তিনি মার্কিন প্রতিনিধিদলকে বলেছেন, গোটা বিষয়টি নির্ভুল ভাবে করতে হবে। তাই তাড়াহুড়া করার কোনো দরকার নেই। এতে চলমান সংকট সমাধানের সম্ভাবনা আবারও ফিকে হয়ে গেল বলে আশঙ্কা করা হচ্ছে।