চরচা প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট পৌঁছেছেন। আজ শনিবার সকাল ১০টায় তাকে বহনকারী ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান রয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।
এরআগে, আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বিমান বন্দরে পৌঁছান তারেক রহমান।
সিলেটে খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস সহ আরো নানা কর্মসূচি রয়েছে তাঁর। এসব কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন তিনি।
সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার কর্মসূচি শুরু করবেন।
প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে তারেক রহমানের এটি প্রথম সফর।