Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইইউর গাড়ির ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ মে ২০২৬, ১৫: ৪৭
ইইউর গাড়ির ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চলমান বাণিজ্য দ্বন্দ্বে এবার কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইইউ থেকে আমদানিকৃত গাড়ি ও ট্রাকের ওপর বিদ্যমান শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, ইউরোপীয় ইউনিয়ন তাদের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির শর্তাবলী মেনে চলছে না।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, আগামী সপ্তাহ থেকে ইউরোপীয় ইউনিয়নের গাড়ি ও ট্রাকের ওপর শুল্ক বৃদ্ধি করা হবে।”

তিনি অভিযোগ করেন, ইইউ তাদের পূর্বের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। যদিও নির্দিষ্ট করে কোনো কারণ উল্লেখ করেননি ট্রাম্প।

ট্রাম্প ইউরোপীয় গাড়ি নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যদি যুক্তরাষ্ট্রে তাদের কারখানা স্থানান্তর করে এবং সেখানে গাড়ি উৎপাদন করে, তবে তাদের কোনো শুল্ক দিতে হবে না। তিনি দাবি করেন, বর্তমানে আমেরিকায় গাড়ি শিল্পে রেকর্ড পরিমাণ বিনিয়োগ হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

ট্রাম্পের এই আকস্মিক ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় কমিশন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, তারা তাদের প্রতিশ্রুতি মেনে চলছে এবং বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে। কমিশন আরও হুঁশিয়ারি দিয়েছে, ইইউর স্বার্থ রক্ষায় তারা সব ধরনের বিকল্প ব্যবস্থা খোলা রেখেছে।

ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্ন্ড ল্যাঞ্জ বিবিসিকে বলেন, “ট্রাম্পের এই আচরণ অগ্রহণীয় এবং এটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র একটি নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার নয়।”

বিষয়: আমেরিকাইউরোপশুল্কডোনাল্ড ট্রাম্পইউরোপীয় ইউনিয়নযুক্তরাষ্ট্রগাড়ি
Advertisement
সর্বশেষ
  • ১

    ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে ডুবল দুটি পণ্যবাহী জাহাজ

  • ২

    ঘরোয়া লিগের মান উন্নয়নে বাফুফের কোনো উদ্যোগ নেই

  • ৩

    ককরোচরা ভারতের রাজনীতিতে নতুন কী দিল

  • ৪

    ‘সুযোগ পাইলে সব বেইচা দেশ থেকে ভাইগা যাইতাম, পাচ্ছি না’

  • ৫

    অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় কেন আইনশৃঙখলা রক্ষায় সেনাবাহিনীর প্রয়োজন হলো?

সম্পর্কিত
  • ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে ডুবল দুটি পণ্যবাহী জাহাজ

    ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে ডুবল দুটি পণ্যবাহী জাহাজ

    গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে পৃথক দুটি ঘটনায় অজ্ঞাত বস্তু থেকে হামলার শিকার হয়ে দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ফিরে পেতে ইরান হামলা বাড়ানোর মধ্যে জাহাজ চলাচলের ঝুঁকি আরও বেড়েছে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।

  • নভেম্বরে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রূপপুরের, দ্বিতীয় ইউনিট চালুর পরিকল্পনা জুনে

    নভেম্বরে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রূপপুরের, দ্বিতীয় ইউনিট চালুর পরিকল্পনা জুনে

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে চলতি বছরের নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।

  • বিগ ব্যাশে আবারও হোবার্টের জার্সিতেই রিশাদ

    বিগ ব্যাশে আবারও হোবার্টের জার্সিতেই রিশাদ

    নিজের অভিষেক মৌসুমেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তাতে মুগ্ধ হয়ে আরও এক মৌসুমের জন্য তাকে ধরে রেখেছে হোবার্ট হ্যারিকেনস। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে টানা দুই আসরে খেলতে যাচ্ছেন রিশাদ। আর

  • জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

    জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

    রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার এক চালক।