
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া থেকে এডুকেশন (ল্যাংগুয়েজ & লিটারেসি) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী জিনাত এ তাবাসসুম। তাঁর গবেষণার বিষয় ছিল 'ইএফএল’ স্পিকিং দক্ষতা বাড়াতে কমিউনিটি অব ইনকোয়্যারি ও ব্লেন্ডেড লার্নিং একসঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে শিক্ষকদের অনুশীলন (টিচার্স প্র্যাকটিস অব সিনেজায়জিং কমিউনিটি অব ইনকোয়্যারি অ্যান্ড ব্লেনডেড লার্নিং ইন ইএফএল স্পিকিং কমপিটেন্সি)।

গত শনিবার (২৯ নভেম্বর) ইউনিভার্সিটি মালায়ার দেওয়ান তুনকু চ্যান্সেলরিতে তার কনভোকেশন অনুষ্ঠিত হয়।
তার শিক্ষাজীবনের এই বড় অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়—এটি প্রবাসে অধ্যায়ন ও গবেষণারত অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকের জন্য এক অনুপ্রেরণার বিষয়। এই সম্মানজনক ডিগ্রি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতিকে আরও উজ্জ্বল করবে।

শিক্ষাজীবনের পাশাপাশি জিনাত এ তাবাসসুম মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্টুডেন্ট গ্রুপের একজন পরিচিত মুখ।

জিনাত ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে ব্যাচেলর করেন। তিনি ব্যাচের টপ রেজাল্টের অধিকারী ছিলেন। পরে মালয়েশিয়ার জিওম্যাটিকা ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মেজর নিয়ে এমবিএ করেন। সেখানেও তিনি টপ রেজাল্ট ও বেস্ট অ্যাওয়ার্ড অর্জন করেন।

জিনাত এ তাবাসসুম বর্তমানে সিনিয়র পিটিই ট্রেইনার হিসেবে একটা ইন্টারন্যাশনাল প্লাটফর্মে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামে।তার বাবার নাম আমিনুল হক রতন ও মা রাশিদা খাতুন।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”