
মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়া হবে বলে যে খবর ছড়িয়ে পড়েছে, তা সত্য নয় ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দেশটির উচ্চশিক্ষাবিষয়কমন্ত্রী জাম্ব্রি আবদ কাদির।

মালয়েশিয়ার দায়রা আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে পুত্রাজায়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে শ্রমিকবাহী ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। গতকাল শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মালয়েশিয়ার কেলান্তান থেকে চার বাংলাদেশিসহ ৩৫ অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীসহ বিদেশি নাগরিকদের অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার পুলিশ প্রধান তান শ্রী রাজারুদ্দিন হুসেইন এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান।

মালয়েশিয়ায় চার অবৈধ বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

মালয়েশিয়ার পাহাং রাজ্যে অবৈধ প্রবাসীদের ‘হটস্পট’-এ অভিযান চালিয়ে ১৩১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত সোমবার ও মঙ্গলবার পাহাং বেনটং এবং কুয়ান্টানের আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মধ্যে রয়েছেন ৪৮ বাংলাদেশি।

অবৈধ সিম কার্ড বিক্রির অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত সোমবার পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মালয়েশিয়ায় তিন মাস ধরে বেতন পাচ্ছেন না একটি সিরামিক ফর্মার ও স্পেশাল গ্লাভস মোল্ড (ছাঁচ) প্রস্তুতকারী কারখানায় কাজ করা ১৯০ জন বাংলাদেশি কর্মী। অভিযোগ উঠেছে, তিন মাসের বেতনসহ গত পাঁচ মাস ধরে তাদের ওভারটাইমের পারিশ্রমিকও পরিশোধ করেনি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হলের বরা

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসী কর্মী সরবরাহকারী ৫ বাংলাদেশি ও এক পাকিস্তানি অবৈধ এজেন্টকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত বুধবার ক্লাং উপত্যকার আশেপাশে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অন্তত ৭৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটি অভিবাসন বিভাগ। গত মঙ্গলবার ও বুধবার জোহর রাজ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অন্তত ৯৬ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটি অভিবাসন বিভাগ। গত শুক্রবার ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ের একটি প্রবাসী বসতিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় প্রবাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়।
মালয়েশিয়ার জোহর ও সেলাঙ্গরের ১২টি ই-ওয়েস্ট (ইলেকট্রনিক বর্জ্য) প্রক্রিয়াকরণ কারখানায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪২০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গতকাল সোমবার এ অভিযান চালানো হয়।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। আজ শনিবার ভোরের দিকে দেশটির ক্লাং এলাকার মেরু মার্কেট ভবনে অভিযান চালিয়ে ৮৫ বাংলাদেশিসহ অন্তত ৫৯৮ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মালয়েশিয়ায় দুই বাংলাদেশিসহ ৪৬ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস।
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১১৩ বাংলাদেশিসহ ২৩৫ অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত জোহর রাজ্যের পাঁচটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মালয়েশিয়ায় স্বদেশিকে হত্যার ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নারী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে ১৮ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় ইমিগ্রেশন বিভাগ। দেশটির জোহর বাহরু রাজ্য থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশের একজন নাগরিকও রয়েছেন।

মালয়েশিয়ার শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ন্যূনতম মজুরি এক হাজার ৫০০ থেকে বাড়িয়ে এক হাজার ৭০০ রিঙ্গিত ( বাংলাদেশি মুদ্রায় ৪৬ হাজার ৩৫৯ টাকা) নির্ধারণ করা হয়েছে। গতকাল শনিবার থেকে নতুন এ ন্যূনতম মজুরি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।