
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে শ্রমিকবাহী ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। গতকাল শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে সেপাং জেলার পুলাউ মেরান্তির স্মার্ট সদর দপ্তরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা সবাই ভ্যানের যাত্রী ছিলেন। নিহত বাংলাদেশি কর্মীর নাম ও পরিচয় এখনও প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।
সেলাঙ্গর অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগের (জেবিপিএম)-এর সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুখতার জানান, তারা সকাল ৬টা ৪১ মিনিটে দুর্ঘটনার খবর পান। এরপর দ্রুত সাইবারজায়া অগ্নিনির্বাপণ ও উদ্ধার স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
আহমেদ মুখলিস আরও জানান, সকাল সোয়া ৭টার দিকে ভ্যানের পেছনের আসনে বসা ৪০ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। ভ্যানটিতে চালকসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন।
এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত ভ্যানচালক বর্তমানে পুত্রজায়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা বেশ আশঙ্কাজনক। অন্যান্য আহতদেরও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা
ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন
বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস
দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০
দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব
ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।