
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
অসুস্থ এক মালয়েশিয়াপ্রবাসীর পরিচয় জানতে চায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে ওই প্রবাসীর ছবি সংযুক্ত করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার নাম ঠিকানা জানতে চেয়েছে।

হাইকমিশনের ফেসবুক পেজে বলা হয়, ‘মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসীদের জানানো যাচ্ছে, ছবির ব্যক্তিকে গত ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তার সঙ্গে কোনো আইডেনটিটি ডকুমেন্ট (পাসপোর্ট, এনআইডি কার্ড) বা মোবাইল ফোন পাওয়া যায়নি। বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ হাসপাতালে (হসপিটাল কুয়ালালামপুর) ভর্তি করার ব্যবস্থা গ্রহণ করে এবং বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের মতামত অনুযায়ী তিনি মানসিকভাবে সুস্থ নন, তিনি স্বাভাবিক কথা বলতে পারছেন না। এমনকি নিজের নামও বলতে পারেননি। তার হাত ও পায়ের আঘাতের চিকিৎসা চলছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে নিয়মিত হাসপাতাল ও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
‘প্রবাসী বাংলাদেশি কারও কাছে তার সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার আত্মীয়-স্বজনদের পরিচয় জানা থাকলে এ সংক্রান্ত তথ্য হাইকমিশনকে জানানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”