
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে অভিবাসীদের জন্য নতুন একটি সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। ম্যানহাটনের ১২৫তম স্ট্রিটের ৪৩১ নম্বর ঠিকানায় কেন্দ্রটি চালু হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
নতুন এই অভিবাসী সহায়তা কেন্দ্রের লক্ষ্য হলো নিউইয়র্কে বসবাসরত অভিবাসীদের সরকারি ও সামাজিক সেবার সঙ্গে যুক্ত হতে সহায়তা করা। বিশেষ করে অভিবাসনসংক্রান্ত আইনি সহায়তা বা সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে যারা অনিশ্চিত, তারা এই কেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নিতে পারবেন।
কেন্দ্রে অভিবাসীরা বিনামূল্যে আইনি সহায়তা, সামাজিক সেবা ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন সহায়তা পাবেন।
কেন্দ্রটি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গায় পাওয়ার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
নিউইয়র্কে বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অভিবাসী বসবাস করেন। নতুন এই কেন্দ্র তাদের দৈনন্দিন সমস্যা, আইনি অধিকার এবং সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে তথ্য ও সহায়তা দিতে ভূমিকা রাখবে।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”