
অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

আবাসন খাতে প্রবাসীদের আস্থা, সুযোগ, সম্ভাবনা এবং বিনিয়োগে আগ্রহ বাড়াতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রা শুরু করেছে ‘নবায়ন রিয়েল এস্টেট’ নামে একটি নতুন বাংলাদেশি প্রতিষ্ঠান।
গত রোববার আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ সিটির ১২ নম্বর সাবিয়াতে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ের উদ্বোধন মোহাম্মদ জাফর স্টিলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাফর আহমেদ সিআইপি।
এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জাবের হোসেন, মোহাম্মদ জায়েদ হোসেন, প্রকৌশলী জয়নাল আবেদীন, বাংলাদেশ সমিতি ইউএইর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল বশর সিআইপি, রিয়েল এস্টেট ব্যবসায়ী আসলাম উদ্দিন হাশেম ও মোহাম্মদ ছরোয়ার এবং মোহাম্মদ হাশেমসহ আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্হিত ছিলেন।
নতুন এই প্রতিষ্ঠানটি চালুর মাধ্যমে আমিরাতে আবাসন খাতে প্রবাসীদের বিনিয়োগ বাড়বে বলে উপস্থিত ব্যক্তিরা প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ‘নবায়ন রিয়েল এস্টেট’ আবুধাবিতে দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে ব্যবসায়িক সুনাম ও খ্যাতি অর্জনকারী ‘মোহাম্মদ জাফর স্টিল’–এর অঙ্গ প্রতিষ্ঠান।

মোহাম্মদ জাফর স্টিলের আরও কয়েকটি প্রভাবশালী অঙ্গ প্রতিষ্ঠান আমিরাতে বেশ সুনামের সাথে ব্যবসা করছে। সেগুলো হলো ‘আলদার’, ‘মদুন’, ‘ম্যানচেস্টার’, ‘ইমার’, ‘দামাক’।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”

শিক্ষার্থী ভিসার আবেদনপ্রক্রিয়া ডিজিটাল করছে জার্মান দূতাবাস
বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, নতুন এই ব্যবস্থার লক্ষ্য ভিসা আবেদনের প্রক্রিয়া সহজ করা এবং সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা। একই সঙ্গে আবেদনপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুনির্দিষ্ট করা।