Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

কাশ্মীর সীমান্তে টানা অষ্টম রাত ভারত–পাকিস্তান গোলাগুলি

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০২ মে ২০২৫, ১৬: ০৮
কাশ্মীর সীমান্তে টানা অষ্টম রাত ভারত–পাকিস্তান গোলাগুলি

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গতকাল বৃহস্পতিবার (১ মে) রাতে পাকিস্তান সেনাবাহিনী ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। এ নিয়ে গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পর সীমান্তে টানা অষ্টম রাত গোলাগুলি হলো।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা এবং আখনুর এলাকার বিপরীত দিক থেকে ছোট অস্ত্রের গুলি চালানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী ৭৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বরাবর এই গুলির জবাব দিয়েছে।

গত ২৪ এপ্রিল রাত থেকে, ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘণ্টা পরেই, পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরের এলওসির বিভিন্ন স্থানে বিনা উসকানিতে গুলি চালাচ্ছে বলে অভিযোগ ভারতীয় নিরাপত্তা বাহিনীর।

সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত মঙ্গলবার পাকিস্তানের সেনারা জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্তের পারগওয়াল সেক্টরে ভেতরে প্রবেশ করে গুলি করে গেছে।

Advertisement
Advertisement
Advertisement

একই দিনে ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) হটলাইনে কথা বলেছেন। ডিজিএমও স্তরের আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিরা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, পাকিস্তানি সামরিক বাহিনীকে বিনা উসকানিতে গুলি চালানো থেকে সতর্ক করা হয়েছে।

পহেলগামে হামলার এক দিন পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে। এর মধ্যে ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিত, আত্তারিতে একমাত্র চালু থাকা স্থলসীমান্ত বন্ধ করে দেওয়া এবং হামলার সঙ্গে আন্তসীমান্ত যোগসূত্রের কারণে কূটনৈতিক সম্পর্ক কমানো।

জবাবে, পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং তৃতীয় দেশের মাধ্যমেও ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য স্থগিত করেছে। পাকিস্তান ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে, পানির প্রবাহ বন্ধ করার যেকোনো পদক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ হিসেবে দেখা হবে।

ভারতের সঙ্গে পাকিস্তানের মোট ৩ হাজার ৩২৩ কিলোমিটার সীমান্ত রয়েছে, যা তিনটি অংশে বিভক্ত: আন্তর্জাতিক সীমান্ত (আইবি), প্রায় ২ হাজার ৪০০ কিলোমিটার দীর্ঘ, গুজরাট থেকে শুরু করে জম্মুর আখনুরের চেনাব নদীর উত্তর তীর পর্যন্ত; নিয়ন্ত্রণেরেখা (এলওসি), ৭৪০ কিলোমিটার দীর্ঘ, যা জম্মুর কিছু অংশ থেকে লেহের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত; এবং প্রকৃত স্থল অবস্থানরেখা (এজিপিএল), ১১০ কিলোমিটার দীর্ঘ, যা সিয়াচেন অঞ্চলকে উত্তরে এনজে ৯৮৪২ থেকে ইন্দিরা কোল পর্যন্ত বিভক্ত করে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে, ভারত ও পাকিস্তানের ডিজিএমও সীমান্তে শান্তি বজায় রাখার জন্য ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিল। তবে ২২ এপ্রিলের ঘটনার পর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করাই সীমান্তে অস্ত্র সংবরণের বাধ্যবাধকতা থাকছে না বলেই মনে হচ্ছে।

বিষয়: কাশ্মীরপহেলগামসীমান্তভারতপাকিস্তানগোলাগুলি
Advertisement
সর্বশেষ
  • ১

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ২

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৩

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৪

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ৫

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।