Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

শারজাহে কলম একাডেমি লন্ডনের ইউএই চ্যাপ্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মাহবুব সরকার, আবুধাবি থেকে

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৬: ৫৮
শারজাহে কলম একাডেমি লন্ডনের ইউএই চ্যাপ্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত

প্রবাসী বাংলাদেশিদের আন্তর্জাতিক সাহিত্য ও মানবিক সংগঠন ‘কলম একাডেমি লন্ডন’–এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সংযুক্ত আরব আমিরাতে শারজাহে উদ্‌যাপন করা হয়েছে। সংগঠনটির মূল স্লোগান ‘অক্ষরে অমরতা’।

Advertisement

গত রোববার শারজাহ ন্যাশনাল পার্কে আলোচনা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। এর আয়োজন করে সংগঠনটির ইউএই চ্যাপ্টার।

সভায় প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইউএইর অপারেশন ম্যানেজার শাহাদাত হোসাইন।

প্রধান আলোচক ছিলেন অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন পলাশ।

Advertisement
Advertisement
Advertisement

লন্ডন থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবীবী।

সভাপতিত্ব করেন ইউএই চ্যাপ্টারের সভাপতি কবি আবু তৈয়ব চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহেদ সারোয়ার।

আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা Naat-e-Rasul Competition in UAE

আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী আব্দুল্লাহ আল হোসাইন ও জাহাঙ্গীর আলম, প্রবাসী সাংবাদিক সমিতি আমিরাতের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, উপদেষ্টা এম আব্দুল মান্নান, সমন্বয়ক মোফাসসেল হোসেন শাহেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব সরকার, সেকান্দর চৌধুরী ও রফিকুল ইসলাম রোমান।

ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত
ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত

বক্তারা বিশ্বব্যাপী বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ ও প্রসারের লক্ষ্যে লেখক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ১৮ সেপ্টেম্বরকে ‘লেখক অধিকার দিবসের’ স্বীকৃতিসহ বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক মহলের প্রতি ১৯টি দাবি জানান।

আলোচনা শেষে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এর আগে আবু তৈয়ব চৌধুরীর রচিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বিষয়: আন্তর্জাতিকপ্রবাসীবাংলাদেশিপ্রতিষ্ঠাবার্ষিকীসাহিত্যসংগঠনআরব আমিরাতশারজাহউদ্‌যাপন
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।