Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

এমিরেটস বহরে যুক্ত হলো নতুন প্রজন্মের এয়ারবাস এ৩৫০

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১৪: ৩৩
এমিরেটস বহরে যুক্ত হলো নতুন প্রজন্মের এয়ারবাস এ৩৫০

সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা এমিরেটস এয়ালাইনসের বহরে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের এয়ারবাস এ৩৫০। গতকাল বুধবার দুবাইয়ে প্রথম এই উড়োজাহাজটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন এমিরেটসের প্রেসিডেন্ট স্যার টীম ক্লার্ক, সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন টোউক আল মারিসহ অনেকে। বিমান সংস্থাটির ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

অনুষ্ঠানে এমিরেটস এয়ারলাইনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম জানান, আগামী কয়েক বছরে এমিরেটস বহরে ৬৫টি এ৩৫০ উড়োজাহাজ যুক্ত হবে। তিনি আশা প্রকাশ করেন, দুবাইয়ের ডি৩৩ স্ট্রাটেজি বাস্তবায়নে এই উড়োজাহাজগুলো সহায়ক হবে। এই স্ট্রাটেজিতে দুবাইকে বৈশ্বিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফিলিপ মুন বলেন, আমি মনে করে এ৩৫০ উড়োজাহাজগুলো এমিরেটস বহরের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এয়ারলাইনটির উন্নয়নে ভূমিকা রাখবে।

Advertisement
Advertisement
Advertisement

এমিরেটস জানায়, তাদের এয়ারবাস এ৩৫০ এর প্রথম বাণিজ্যিক ফ্লাইট হতে পারে আগামী ৩ জানুয়ারি। সংযুক্ত আরব আমিরাত থেকে স্কটল্যান্ডের এডিনবরায় এ ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করা হচ্ছে।

২০০৮ সালের পরে এই প্রথমবার এমিরেটস বহরে নতুন কোনো ধরনের উড়োজাহাজ যুক্ত হয়েছে। এর আগে এমিরেটস শুধু সুপরিসর দ্বিতল এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ এর সাহায্যে বিশ্বের ১৪০টির অধিক গন্তব্যে ফ্লাইট সেবা দিয়ে আসছিল। সুপরিসর এয়ারবাস এ৩৫০ সর্বাধিক জ্বালানীদক্ষ উড়োজাহাজ হিসেবে ব্যাপকভাবে পরিচিত এবং যাত্রীদের জন্য এর শব্দদূষণ প্রায় চল্লিশ শতাংশ কম।

উন্মোচন অনুষ্ঠানে অতিথিদের নতুন উড়োজাহাজটির আকর্ষণীয় ইন্টোরিয়র, সর্বাধুনিক প্রযুক্তি, এবং পরবর্তী প্রজন্মের প্রোডাক্টগুলো প্রদর্শন করা হয়। নতুন উড়োজাহাজটির যাত্রী আসন সংখ্যা ৩১২, ইকোনমি শ্রেণি ২৫৯টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণি ২১টি এবং বিজনেস শ্রেণি রয়েছে ৩২টি।

সংশ্লিষ্টরা জানায়, নতুন উড়োজাহাজটি সব শ্রেণির যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

বিষয়: এমিরেট এয়ারলাইন্সউড়োজাহাজমধ্যপ্রাচ্যএয়ারবাসফ্লাইট
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।