
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
ইরান সংঘাত চায় না, তবে যেকোনো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার দেশটিতে থাকা বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক সম্মেলনে এ মন্তব্য করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বিক্ষোভ দমনে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর ইরানের নেতৃত্ব আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের জেরে আরাঘচি ওই মন্তব্য করেন।
তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না। তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।’ অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়”
তিনি আরও বলেন, ‘আমরা আলোচনার জন্যও প্রস্তুত। তবে সেই আলোচনা হতে হবে ন্যায্য, সমান অধিকার ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।’
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালালে সরাসরি সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএর তথ্যমতে, ইরানে বিক্ষোভে এখন পর্যন্ত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষকে।
তবে ইরান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিহতের সংখ্যা প্রকাশ করেনি।
রাজধানী তেহরানের কর্নার অফিস থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, মেঝেতে সারি সারি লাশের ব্যাগ পড়ে রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন এগুলোকে “সশস্ত্র সন্ত্রাসীদের” শিকার বলে দাবি করেছে।
বিক্ষোভ দমনে গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তথ্যপ্রবাহ নিশ্চিত করতে ট্রাম্প জানিয়েছেন, তিনি ইলন মাস্কের সাথে কথা বলবেন যাতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে ইরানিদের সংযোগ দেওয়া যায়।
তবে আরাঘচি জানিয়েছেন, নিরাপত্তা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করেই কেবল ইন্টারনেট পুনরায় চালু করা হবে।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”