
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
ওমানের ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে আগামী ২০ ও ২১ নভেম্বর দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ওমানের প্রধানমন্ত্রী সুলতান হাইথাম বিন তারিক এ নিয়ে এক রাজকীয় ফরমান (রয়্যাল ডিক্রি) জারি করেছেন।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওমানের প্রশাসনিক প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত সংস্থা, বেসরকারি সংস্থা এবং অন্যান্য আইনি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য হবে।
এদিকে ওমানের শ্রম মন্ত্রণালয় একটি বিবৃতি জানায়, নিয়োগকর্তারা চাইলে অনুমতি নিয়ে ছুটির দিনে কাজ চালিয়ে নিতে পারবেন। তবে এ জন্য কর্মীদেরকে তাদের কাজের জন্য যথাযথ প্রতিদান দিতে হবে।
জাতীয় চেতনাকে সম্মান জানিয়ে নিয়োগকর্তা ও শ্রমিক উভয়ের জন্য নমনীয়তা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান সরকার।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”