Advertisement

সৌদিতে আন্তর্জাতিক কুকুর উৎসব ডিসেম্বরে

বিডিজেন ডেস্ক

সৌদিতে আন্তর্জাতিক কুকুর উৎসব ডিসেম্বরে

আগামী মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হচ্ছে আন্তর্জাতিক কুকুর উৎসব। আয়োজকরা জানিয়েছেন, চলমান রিয়াদ সিজনের অংশ এই আন্তর্জাতিক উৎসব।

Advertisement

সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) প্রধান তুর্কি আল আলশেখ বলেন, আন্তর্জাতিক কুকুর উৎসবে পাঁচটি প্রতিযোগিতা থাকবে। সেইসঙ্গে থাকবে রোমাঞ্চকর শো এবং অনুষ্ঠান। চলমান রিয়াদ সিজনের অংশ হিসেবে আগামী ২ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক কুকুর উৎসব চলবে।

গত বছর সৌদিতে আন্তর্জাতিক কুকুর উৎসবে অংশ নেয় ২৫০টিরও বেশি কুকুর।

রাষ্ট্রীয় অর্থায়নে গড়া সৌদি আরবের বাৎসরিক বিনোদন ও ক্রীড়া উৎসবই হলো রিয়াদ সিজন। গত ১২ অক্টোবর রিয়াদ সিজন শুরু হয়। এই উৎসব চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত।

Advertisement

এবারের রিয়াদ সিজনে ৬০ বছর বা তার বেশি বয়সী সৌদি নাগরিক এবং প্রবাসীরা বিনামূল্যেই প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে আয়োজকরা।

এ বছর পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে রিয়াদ সিজন। এতে ১১টি স্পোর্টস ইভেন্ট ও ১০টি প্রদর্শনী চলছে।

সৌদি আরব তার তেল-নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনতে চাইছে। সেই সঙ্গে পর্যটকদেরকেও বিভিন্নভাবে আকৃষ্ট করতে চাইছে।

২০১৬ সালের মে মাসে জিইএ গঠন করে সৌদি সরকার। এই রাষ্ট্রীয় সংস্থা সৌদিতে বেশ কয়েকটি কনসার্ট, স্টেজ শো ও উৎসব স্পন্সর করেছে।