
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
চরচা প্রবাস ডেস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসে পরিবেশ সচেতনতা, নাগরিক দায়িত্ববোধ ও সামাজিক সংহতি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশি সংগঠন ‘সলিদারিতে আজি ফঁস’ (এসএএফ) এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।
গতকাল শনিবার স্থানীয় সময় সকালে প্যারিসের ১৮ নম্বর প্রশাসনিক এলাকার জুল জুফ্রাঁ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি এন কে নয়নের নেতৃত্বে অনুষ্ঠিত এ অভিযানে বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে প্যারিসের ১৮ নম্বর প্রশাসনিক এলাকার মেয়রের কার্যালয়।
সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অভিযানে অংশগ্রহণকারীরা এলাকার সড়ক, ফুটপাত ও জনসাধারণের ব্যবহৃত বিভিন্ন স্থান পরিষ্কার করেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনপরিসর পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমও চালানো হয়।
আয়োজকেরা জানান, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এই পরিচ্ছন্নতা অভিযান পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করবে।
আয়োজনে ১৮ নম্বর প্রশাসনিক এলাকার ফরাসি জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। আফ্রিকান বংশোদ্ভূত এক ফরাসি জনপ্রতিনিধি জানান, তিনি দীর্ঘ ছয় বছর ধরে এসএএফ সংগঠনের এ ধরনের উদ্যোগে যুক্ত রয়েছেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন বিভিন্ন দেশের মানুষের মধ্যে সহযোগিতা, সংহতি ও পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিচ্ছে।
কর্মসূচিতে দায়িত্ব পালনকারী এক ফরাসি সাবেক উপমেয়রও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পরিচালিত এ ধরনের কর্মসূচি স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখছে।
পরিচ্ছন্নতা অভিযান শেষে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি এন কে নয়ন বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি বিভিন্ন দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বাড়ানোই এ অভিযানের মূল লক্ষ্য। তিনি স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী ও অতিথিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, ভবিষ্যতে সামাজিক সম্প্রীতি ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রবাসীদের এমন সামাজিক উদ্যোগ ফ্রান্সে বাংলাদেশি সম্প্রদায়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”