Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

বদরুজ্জামান জামান, প্যারিস থেকে

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৬: ৪৯
প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সাহিত্য সংগঠন ‘অক্ষর’ গতকাল শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় প্যারিসের একটি হলে 'দীপ্ত প্রাণে হর্ষ' শিরোনামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

আবৃত্তিশিল্পী মুনির কাদেরের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই তিনি সংবর্ধিত নাজমুন নেসা পিয়ারির পরিচিতি উপস্থাপন করেন। এরপর নাজমুন নেসা পিয়ারিকে নিবেদিত ৩টি কবিতা পাঠ করেন কবি ও সম্পাদক বদরুজ্জামান জামান।

এ ছাড়া, অনুষ্ঠানে কবিতা, ছড়া ও সংগীত পরিবেশন করেন আবৃত্তিশিল্পী শর্মিষ্ঠা বড়ুয়া, সংগীতশিল্পী পলাশ গাঙ্গুলী, ছড়াকার লোকমান আহমেদ আপন, রোমেনা আফরোজ, ফরাসি থিয়েটার কর্মী সোয়েব মোজাম্মেল, সংগীতশিল্পী রোজি মজুমদার, আবৃত্তিশিল্পী সাইফুল ইসলাম, মেরি হাওলাদার, সংগীতশিল্পী কুমকুম সাঈদা, আবৃত্তিশিল্পী আবু বকর আল আমিন ও বীনা প্রমুখ।

Advertisement
Advertisement
Advertisement

Reception in Paris 3

কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, উদীচির ফ্রান্স শাখার সভাপতি কিরণময় মন্ডল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, অনুবাদক খান আনোয়ার, ক্রিত পরিচালক জেরেমি, নৃত্যশিল্পী শরীফ আহমেদ, সেইফ অটোস্কুলের পরিচালক মোহাম্মদ আহমদ সেলিম, সংগঠক রাকিবুল ইসলাম ও বাপন কুরি প্রমুখ।

তবলায় সহযোগিতা করেন প্লাসিড শিপন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হাসনাত জাহান।

উল্লেখ্য, নাজমুন নেসা পিয়ারি সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষাজীবন শেষ করে ঢাকার সিদ্ধেশ্বরী কলেজে শিক্ষিকা হিসেবে যোগ দেন। পরে ইডেন মহিলা কলেজে কিছু দিন শিক্ষকতা করেন। ১৯৮০ সাল থেকে পত্রিকাতে নিয়মিত লেখালেখি শুরু করেন।

১৯৭৬ সালে তিনি জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগে যোগ দেন। তিন বছর বাংলা বিভাগে কাজ করার পর জার্মান ও ইংরেজি বিভাগেও কাজ করেন।

Reception in Paris 2

১৯৯০ সালে তিনি প্রথম বিদেশি হিসেবে ডয়েচে ভেলের মার্কেটিং ও গণসংযোগ বিভাগের সম্পাদক হিসেবে যোগ দেন। ২০০৩ সাল ওই বিভাগে কাজ করার পর বার্লিনে চলে যান। ২০০৫ সালে তার প্রথম অনুবাদ গ্রন্থ ‘পিয়ানো টিচার’ প্রকাশিত হয়। এর মূল রচয়িতা ছিলেন নোবেলজয়ী জার্মান লেখিকা এলফ্রিডে জেলিনেক।

নাজমুন নেসা পিয়ারির লিখিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘সত্তার অসীম আকাশ: জার্মানবাসী বাঙালির মুক্তিযুদ্ধ’ (২০০৯), ‘প্রেমে-অপ্রেমে’, ‘কবিতার বরপুত্র শহীদ কাদরী’।

সাহিত্য কর্মে বিশেষ অবদানের জন্য তিনি সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার (২০১৬), একুশে পদক (২০২০)সহ অনেক পদকে ভূষিত হন।

নাজমুন নেসা পিয়ারি বর্তমানে জার্মানিতে প্রবাস জীবন যাপন করছেন।

বিষয়: ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিসংবর্ধনাপ্যারিস
সর্বশেষ
  • ১

    একেকটি ঘটনা একেকটি বেদনার গল্প

  • ২

    প্রথমবারের মতো তদন্তে এসআরবি

  • ৩

    গবেষণাভিত্তিক একাডেমিক সংস্কৃতি গড়তে আইএসইউতে কর্মশালা

  • ৪

    চিরনিদ্রায় অপ্রতিম: অনেক প্রশ্নের জবাব মেলেনি

  • ৫

    এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।