
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
চরচা প্রবাস ডেস্ক

অস্ট্রেলিয়ার রক্ষণশীল বিরোধী জোট অস্থায়ী ও মানবিক ভিসার সংখ্যা কমানোর এবং দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব দিয়েছে। জোটটির ভাষ্য, এর মাধ্যমে দেশটির ইতিহাসে অভিবাসন সবচেয়ে বেশি কমানো হবে।
লিবারেল-ন্যাশনাল কোয়ালিশনের অভিবাসন নীতিতে চার বছরে অস্থায়ী ভিসার সংখ্যা ৬ লাখ ৫০ হাজার কমানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি, আগামী দুই বছর বার্ষিক নিট বিদেশি অভিবাসন কমিয়ে ১ লাখে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান হারের প্রায় এক-তৃতীয়াংশ।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আবাসনসংকটের কারণে অস্ট্রেলিয়ায় অভিবাসনবিরোধী মনোভাব জোরালো হয়ে ওঠার মধ্যে এ ব্যাপক পরিকল্পনা সামনে আনা হলো।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
উগ্র ডানপন্থী অভিবাসনবিরোধী দল ওয়ান নেশনের চাপের মুখেও রয়েছে কোয়ালিশন। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে দলটি কোয়ালিশনের চেয়ে বেশি সমর্থন পেয়েছে। তিন বছরে অস্থায়ী অভিবাসন ৭ লাখ ৫০ হাজার কমানোর প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেলর বলেন, “আজ আমরা যে প্রস্তাব দিয়েছি, তা এই দেশের ইতিহাসে অভিবাসন সবচেয়ে বেশি কমানোর পরিকল্পনা।”
তিনি বলেন, “এতে অস্ট্রেলিয়া এবং দেশের জাতীয় স্বার্থকে সবার আগে রাখা হবে।”
টেলর আরও বলেন, “নিট বিদেশি অভিবাসীর সংখ্যা প্রথম বছরে ১ লাখ, দ্বিতীয় বছরেও ১ লাখ এবং চতুর্থ বছরে ১ লাখ ৬০ হাজারে দাঁড়াবে। এতে সড়ক, বিদ্যালয়, অবকাঠামো ও আবাসনের ওপর চাপ কমবে। একই সঙ্গে আমাদের দেশ প্রয়োজনীয় স্বস্তি ও অবকাশ পাবে।”
কোয়ালিশনের পরিকল্পনায় মানবিক ভিসার সংখ্যা অর্ধেক কমিয়ে ১০ হাজারে নামিয়ে আনার প্রস্তাব রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা কমিয়ে ২ লাখ ৪০ হাজার করা হবে। এ ছাড়া, অস্ট্রেলিয়ার অস্থায়ী স্নাতক ভিসা কর্মসূচি বাতিল করা হবে। এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন করার পর দেশটিতে বসবাস, পড়াশোনা ও কাজ করার সুযোগ পান।
অন্যদিকে, অস্থায়ী দক্ষ কর্মী ভিসার সংখ্যা ১ লাখ বাড়ানো এবং নির্মাণশ্রমিকদের ভিসার আবেদনের জমে থাকা জট দূর করার প্রতিশ্রুতিও দিয়েছে কোয়ালিশন।
টেলর বলেন, “লেবার সরকারের আমলে দক্ষ কর্মী অভিবাসন থেকে সরে এসে ব্যাপক হারে অভিবাসনের দিকে ঝোঁক দেখা গেছে। আমরা এই প্রবণতা উল্টে দেব।”
গত মাসে মধ্য-বামপন্থী লেবার সরকার অভিবাসন কমানোর যে প্রস্তাব দিয়েছিল, বিরোধী জোটের পরিকল্পনা তার চেয়েও কঠোর। লেবার সরকারের লক্ষ্য, ২০২৮ সালের মধ্যে বার্ষিক নিট অভিবাসন কমিয়ে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনা।
কোভিড-১৯ মহামারির কারণে প্রায় দুই বছর সীমান্ত বন্ধ রাখার পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া আবার সীমান্ত খুলে দেয়। এরপর দেশটিতে অভিবাসন দ্রুত বেড়ে যায়। এ বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক শিক্ষার্থী, ব্যাকপ্যাকার এবং অস্থায়ী কর্মীদের আগমন বড় ভূমিকা রাখে।
তবে গত দুই বছরে অভিবাসীর সংখ্যা কমেছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরে অস্ট্রেলিয়ায় নিট বিদেশি অভিবাসীর সংখ্যা ছিল ৩ লাখ ৬ হাজার।
অস্ট্রেলিয়ার পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৮ সালে হওয়ার কথা রয়েছে।

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০
দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব
ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।