Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ সেপ্টেম্বর, ২০২৬
১৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ সেপ্টেম্বর, ২০২৬
১৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

বিস্ফোরক ও ড্রোনের সরঞ্জামসহ তেহরানে ২ মোসাদের চর আটক

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১৪: ১৫
বিস্ফোরক ও ড্রোনের সরঞ্জামসহ তেহরানে ২ মোসাদের চর আটক

ইরানের তেহরান প্রদেশে ২০০ কেজি বিস্ফোরক ও ২৩টি ড্রোন এবং অন্য সামরিক সরঞ্জামসহ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আরও ২ চরকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে ২ মোসাদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে বিপুল পরিমাণ বিস্ফোরকও জব্দ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ইরানি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মোন্তাজের আল-মাহদি রোববার বলেছেন, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ জেলায় ওই ২ সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, তাদের কাছ থেকে ২০০ কিলোগ্রামের বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চার এবং অন্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ছাড়া একটি নিসান পিকআপ ট্রাকও আটক করা হয়েছে।

শুকবার (১৩ জুন) রাতে ইসরায়েলি বাহিনী বিনা উসকানিতে ইরানের ভূখণ্ডে, আবাসিক ভবন লক্ষ্য করে হামলা শুরু করে। এরপর থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদস্যরা ইরানে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছোট ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে, রোববার তেহরান সংলগ্ন আলবোরজ প্রদেশের সাভোজবোলাগ কাউন্টি থেকে আরও ২ মোসাদ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, ইরান ইসরায়েলের ভেতরে পাল্টা হামলা চালাচ্ছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরান। ইসরায়েলিরা দিনের পর দিন ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে বলে অধিকৃত অঞ্চলে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

বিষয়: গ্রেপ্তারইরান-ইসরায়েল সংঘাতবিস্ফোরকমোসাদইরান
সর্বশেষ
  • ১

    যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে অটোরিকশাচালক আহত

  • ২

    গুলশানের মিছিল থেকে ওসির অডিও: আ.লীগকে নিয়ে বিএনপির ভাবনা কী?

  • ৩

    চীনের টেরাকোটা সেনাবাহিনী কাকে রক্ষা করছে?

  • ৪

    সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল হেলপারের

  • ৫

    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিডিআর কল্যাণ পরিষদের আলটিমেটাম

সম্পর্কিত
  • বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করতে রাষ্ট্রপতির আহ্বান

    বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করতে রাষ্ট্রপতির আহ্বান

    রাষ্ট্রপতি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা হলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে এবং ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতা ও অংশীদারত্বের সুযোগ সম্প্রসারিত হবে।

  • অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে শিক্ষার্থী ও ব্যাকপ্যাকার ভিসায় কড়াকড়ি

    অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে শিক্ষার্থী ও ব্যাকপ্যাকার ভিসায় কড়াকড়ি

    সাম্প্রতিক জনমত জরিপগুলোতে জীবনযাত্রার ব্যয় ও অভিবাসন ধারাবাহিকভাবে ভোটারদের প্রধান উদ্বেগের বিষয়গুলোর মধ্যে রয়েছে।

  • সিয়ারোর নেতৃত্বের প্রচারণা জেনেভা নয়, শুরু হোক দক্ষিণ এশিয়ার রাজধানীতে

    সিয়ারোর নেতৃত্বের প্রচারণা জেনেভা নয়, শুরু হোক দক্ষিণ এশিয়ার রাজধানীতে

    অনেক আন্তর্জাতিক নির্বাচনের ক্ষেত্রে দেখা যায়, সরকার জেনেভা, নিউইয়র্ক বা ব্রাসেলসকেন্দ্রিক প্রচারণাকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু সিয়ারোর ক্ষেত্রে সদস্যরাষ্ট্রগুলোর রাজধানীগুলোই বেশি গুরুত্বপূর্ণ।

  • কৃষিবিদ অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন

    কৃষিবিদ অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন

    নতুন কার্যনির্বাহী পরিষদে কৃষিবিদ আবুল সরকার সভাপতি এবং ড. মোহাম্মদ নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।