স্পেনে বৃহত্তর মাদ্রিদপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত শিশু-কিশোরদের কোরআন শিক্ষায় উৎসাহিত এবং তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও নৈতিক চেতনা গড়ে তোলার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে গ্রীষ্মকালীন কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আল আমান ইসলামিক একাডেমি সম্প্রতি এই প্রতিযোগিতার আয়োজন করে।
একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ, কোরআন তিলাওয়াত এবং ইসলামী শিক্ষামূলক বিভিন্ন পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
আলোচনা পর্বে বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন মাদ্রিদের বায়তুল মোকাররম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন একাডেমির সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, ইমাম হাসান বিন মাহমুদুল্লাহ, সাধারণ সম্পাদক আলামিন মিয়া, উপদেষ্টা আবুল কালাম সেলিম, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আশফাকুল হক, মাওলানা আব্দুর রাজ্জাক, কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম সেলিম, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আবদুল কাইয়ুম মাশুক, সাধারণ সম্পাদক কাউসার হোসেন টিপু, যুগ্ম সম্পাদক ইউসুফ আলী ও ঢাকা জেলা অ্যাসোসিয়েশন স্পেনের সাধারণ সম্পাদক এস এম মাসুদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া, উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা ওমর ফারুক, মাওলানা ফুরকান উদ্দিন, মাওলানা কবির আহমেদ, মাওলানা মিসবাহ উদ্দিন, হাফিজ সাদিকুর রহমান, হাফিজ মাওলানা মাসুদুর রহমান নাদি, সাইফুল ইসলাম, বেলাল আহমেদ, শাহজাহান করিম, শামসুল ইসলামসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আমিনুর রশিদ রাজু।