Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ সেপ্টেম্বর, ২০২৬
০১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ সেপ্টেম্বর, ২০২৬
০১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

নেদারল্যান্ডসে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০২: ৫৬
নেদারল্যান্ডসে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের জেরে নেদারল্যান্ডসে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ঘটনাটি ঘটে।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

অ্যামস্টারডামের ক্লাব আয়াক্সের বিপক্ষে ইউরোপা লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে গিয়েছিল ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিব। আয়াক্সের কাছে ম্যাচটি ৫-০ ব্যধানে হারে তেল আবিব।

Advertisement
Advertisement
Advertisement

ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে ফেরার পথে ইসরায়েলি সমর্থকদের ওপর হামলা চালায় বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থী।

ঘটনাটিকে ‘ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে ডাচ ও ইসরায়েলি নেতারা এর নিন্দা জানিয়েছেন। খবর শুনেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ কৌশলগত সফরে জরুরি ভিত্তিতে নেদারল্যান্ডস যান।

নিজ দেশের নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে নেদারল্যান্ডসে একটি বিমান পাঠিয়ে এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

২০২৩ সালের অক্টোবরে হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই বেশ কয়েকটি দেশে ফিলিস্তিনপন্থীদের ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেছে। এর ফলে বহির্বিশ্ব ইসরায়েলিদের জন্য অনিরাপদ হয়ে উঠছে বলে ধারণা বিশ্লেষকদের।

বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগেই আমস্টারডামজুড়ে উত্তেজনা ছড়ায়। ম্যাচের আগে ফিলিস্তিনপন্থী বেশকিছু মানুষ ম্যাচটির ভেন্যু ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামের উদ্দেশে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার নিয়ে মিছিল বের করে।

আপত্তিকর পরিস্থিতি এড়াতে ম্যাচটিতে ফিলিস্তিনপন্থী দর্শকদের নিষিদ্ধ করেন আমস্টারডামের মেয়র। তবে ম্যাচ শেষ হওয়ার পর ইহুদি দর্শকেরা স্টেডিয়ামের বাইরে বের হলেই তাদের ওপর হামলা চালানো হয়। শহরের বেশ কিছু জায়াগায় হামলার ঘটনা ঘটেছে বলে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো সংবাদ প্রকাশ হয়েছে।

হামলায় জড়িত থাকার অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার করেছে আমস্টারডাম পুলিশ। এ ঘটনায় বড় ধরনের তদন্ত শুরু হয়েছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া, আমস্টারডামে বসবাসকারী ইহুদি নাগরিকদের জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।

এ ঘটনার পর আগামী বৃহস্পতিবার নেশন্স লিগে ইসরায়েলের খেলা নিয়েও যথেষ্ট নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হয়েছে। নেশন্স লিগের ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের পঞ্চম ম্যাচে আগামী ১৪ নভেম্বর রাতে ফ্রান্সের মুখোমুখি হবে ইসরায়েল।

পার্ক দে প্রান্সে চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে পিএসজি-আতলেতিকো মাদ্রিদ ম্যাচের আগে গ্যলারি থেকে ফিলিস্তিনপন্থীদের বিশাল ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। ইসরায়েলের বিপক্ষে ম্যাচটিও অনুষ্ঠিত হবে প্যারিসে, স্তাদ দে ফ্রঁস স্টেডিয়ামে।

এর আগে, নিরাপত্তা আশঙ্কার কারণে ইসরায়েলের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ আয়োজন করতে অস্বীকৃতি জানায় বেলজিয়াম। পরবর্তীতে হাঙ্গেরির একটি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হলেও সেখানে কোনো দর্শক প্রবেশের অনুমতি ছিল না।

বিষয়:

সমর্থকনেশন্স লিগইউরোপা লিগআমস্টারডামইহুদিবিদ্বেষনেদারল্যান্ডসহামাসফিলিস্তিনহামলা
১

খাতায় আছে, উৎপাদনে নেই: জরুরি ওষুধের বেশির ভাগ লাইসেন্স নিষ্ক্রিয়

২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্য, সংখ্যা ১০০ ছাড়াল

৩

বগুড়ায় ‘চুরির সন্দেহে নির্যাতনে’ এক ব্যক্তির মৃত্যু

৪

সম্পদবিবরণী প্রকাশের শর্তে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের আহ্বান টিআইবির

৫

দিল্লিতে আওয়ামী লীগের অনুষ্ঠান বন্ধ ইতিবাচক: হুমায়ুন কবির

সম্পর্কিত

গোল্ডকোস্টে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব

গোল্ডকোস্টে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব

অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনারদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার (বিজিপিএএ) বার্ষিক সাধারণ সম্মেলন, ক্লিনিক্যাল অ্যান্ড এডুকেশনাল কনফারেন্স, গালা ডিনার ও কালচারাল নাইট-২০২৬ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার অ

আঙ্কারায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের মতবিনিময়

আঙ্কারায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের মতবিনিময়

মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বাংলাদেশ–তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে তাদের মতামত, পরামর্শ ও প্রস্তাব উপস্থাপন করেন।

ডা. গেস্ট এবং সোনার বাংলা ফাউন্ডেশনের ফান্ডরাইজিং সন্ধ্যা

ডা. গেস্ট এবং সোনার বাংলা ফাউন্ডেশনের ফান্ডরাইজিং সন্ধ্যা

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (ক্যালিফোর্নিয়া চাপ্টার) সবাইকে অনেক ধন্যবাদ এমন কিছু অর্গানাইজেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তাদের সঙ্গে ফ্রি হেলথ কেয়ার আপডেট নিয়ে আবারও যাচ্ছি সেপ্টেম্বর মাসের ৬ তারিখ দুপুরে লস অ্যাঞ্জেলেস শহরে।

মাদ্রিদে ঢাকা ফ্রুতাসের বর্ণাঢ্য মিলনমেলা

মাদ্রিদে ঢাকা ফ্রুতাসের বর্ণাঢ্য মিলনমেলা

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বর্ষসেরা কর্মীদের সম্মাননা ও পুরস্কার প্রদান। প্রতিষ্ঠানের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা নির্বাচিত কর্মীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এতে কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।