Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

রফিক আহমদ খান, মালয়েশিয়া

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৮: ৫০
মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়ায় চলমান অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০-এর আওতায় মোট ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশি কর্মী নিজ-নিজ দেশে প্রত্যাবর্তন করেছেন। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বৈধ নথিপত্রহীন বিদেশি শ্রমিকেরা এই কর্মসূচিতে মাত্র ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরেছেন। নিজ দেশে প্রত্যাবর্তনকারী শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ইন্দোনেশিয় ও বাংলাদেশি শ্রমিক।

Advertisement

গত বুধবার (১৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

সংবাদ সম্মেলনের বরাত দিয়ে স্থানীয় দ্য স্টার পত্রিকা লিখেছে, অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০-এর আওতায় এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজারের বেশি বিদেশি নিবন্ধন করেছেন।

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদ সম্মেলনে জাকারিয়া বলেন, "আমরা এই কর্মসূচির জন্য ফি বাবদ প্রায় ১১৪.৫ মিলিয়ন রিঙ্গিত সংগ্রহ করেছি।" তিনি বলেন, এই কর্মসূচির জন্য তালিকার শীর্ষে থাকাদের মধ্যে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিক রয়েছেন।

তিনি বলেন, "এই কর্মসূচিটি ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে। এখন পর্যন্ত পাওয়া সাড়ার ভিত্তিতে আমরা আশা করছি, এর মেয়াদ বাড়ানো যেতে পারে।"

এই কর্মসূচিটি একটি স্বেচ্ছামূলক সাধারণ ক্ষমা উদ্যোগ, যা বৈধ নথিবিহীন অভিবাসীদের কোনো প্রকার আইনি ঝামেলা ছাড়াই নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দেবে।

দাতুক জাকারিয়া শাবান জানান, "যারা পূর্ববর্তী প্রত্যাবাসন কর্মসূচির অধীনে নিবন্ধন করেও মালয়েশিয়া ছাড়তে ব্যর্থ হয়েছেন, যারা সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক কালো তালিকাভুক্ত হয়েছেন, অথবা কর্তৃপক্ষের কাছে কাঙ্ক্ষিত ব্যক্তি—তাদের ক্ষেত্রে এই কর্মসূচি প্রযোজ্য নয়।"

৩০ এপ্রিল শেষ হতে যাওয়া কর্মসূচির আওতায় বৈধ ভিসাহীন বিদেশি কর্মীদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য মালয়েশিয়ার অভিবাসন বিভাগের যে কোনো অফিসে গিয়ে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে পাস নিতে হয়। অনেক ভুক্তভোগী এই প্রতিবেদককে জানিয়েছেন দেশে ফিরে যাওয়ার জন্য এই পাস নিতে ইমিগ্রেশন অফিসে ভোরবেলায় গিয়ে লাইনে দাঁড়িয়েও সিরিয়াল পাওয়া যায় না। এ জন্য কেউ কেউ আগের রাতে গিয়ে লাইনে দাঁড়ান। এখনো বহু মানুষ দেশে ফিরে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন, যারা অভিবাসন বিভাগের পাস নিতে পারেননি। তাই এই অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০ এর মেয়াদ বাড়ানো হবে প্রত্যাশা তাদের।

বিষয়: প্রত্যাবাসনঅভিবাসন বিভাগশ্রমিকবিদেশি কর্মীমালয়েশিয়াবাংলাদেশি
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।