
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশের ৪৮তম মিশন হিসেবে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানী প্যারিসে দূতাবাস কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।
প্রবাসী জাহাঙ্গীর হোসেন ও মোস্তাক বেগের আবেদন গ্রহণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালকসহ কারিগরি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে ফ্রান্সে আরও আগে চালু হওয়ার কথা ছিল ই-পাসপোর্ট সেবা। সরকারের সীমাবদ্ধতার জায়গা থেকে একটু দেরি হলেও ফ্রান্স বাংলাদেশ মিশনে এ পাসপোর্ট কার্যক্রম চালু হলো। তিনি আরও জানান, মিশন প্রবাসীদের সেবা দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর। ই-পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টের প্রতি সতর্ক হওয়া ও শুরুতে আবেদন কম গ্রহণ করা হলেও পরে জনবল বৃদ্ধির মাধ্যমে বেশিসংখ্যক আবেদন গ্রহণ করা হবে।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”