ads

বৃষ্টিতে ঘরবন্দী সময় আনন্দময় করে তুলবেন যেভাবে

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বৃষ্টিতে ঘরবন্দী সময় আনন্দময় করে তুলবেন যেভাবে
বৃষ্টির সময় ঘরবন্দী মুহূর্তকে আরও রাঙিয়ে দিতে পারে প্রিয় লেখকের কোনো বই। ছবি: এআই

গ্রীষ্মের তীব্র গরমের পর প্রকৃতিতে যখন বর্ষা আসে, প্রকৃতি তখন সেজে ওঠে। বছরের জুন থেকে সেপ্টেম্বর এই সময়টাতে দেশের প্রায় সব অঞ্চলেই মেঘ-বৃষ্টির খেলা চলে।

তবে বৃষ্টিতে অনেক সময় ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে যায়। বাতিল করতে হয় প্রতিদিনের স্বাভাবিক কাজ, আড্ডা জমে না বন্ধুদের সঙ্গে। এমন দিনে বন্দী ঘরে চাইলে নিজের সময়টিকে উপভোগ করতে পারেন। কিছু সহজ উপায়ে বৃষ্টির দিনটিকে করে তুলতে পারেন আনন্দের।

Advertisement

পড়তে পারেন প্রিয় বই

বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, মাটির চেনা সোঁদা গন্ধ ভেসে আসছে বাতাসে—এমন এক মেঘলা দিনে জানালার পাশে এক কাপ ধোঁয়া ওঠা চা বা কফিতে চুমুক দেওয়ার চেয়ে শান্তির আর কী হতে পারে। এই মুহূর্তকে আরও রাঙিয়ে দিতে পারে প্রিয় লেখকের কোনো বই। যারা দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে সাময়িকভাবে মুক্তি পেয়ে কল্পনার জগতে বিচরণ করতে ভালোবাসেন, তাদের জন্য এটি সেরা সময়।

ঘরোয়া খেলা

বাইরে যাওয়ার উপায় নেই তো কী হয়েছে, ঘরের ভেতরেই জমিয়ে তোলা যাক আনন্দের আসর। অবসর সময়কে প্রাণবন্ত করার অন্যতম সেরা উপায় হলো ইনডোর গেম বা ঘরোয়া খেলা। লুডু, ক্যারাম কিংবা দাবার মতো খেলাগুলো বাঙালি পরিবারের চিরচেনা আড্ডার অনুষঙ্গ। এই খেলাগুলো যেমন বিনোদন জোগায়, তেমনি ব্যস্ততার কারণে দূরে সরে যাওয়া পরিবারের সদস্যদের এক সুতোয় বেঁধে ফেলে। সবাই মিলে একসঙ্গে বসে হাসিগল্প আর খেলায় মেতে উঠলে বৃষ্টির বিরক্তিকর অলসতা এক নিমেষেই কেটে যায়।

ক্যারাম কিংবা দাবার মতো খেলাগুলো বাঙালি পরিবারের চিরচেনা আড্ডার অনুষঙ্গ। ছবি: এআই
ক্যারাম কিংবা দাবার মতো খেলাগুলো বাঙালি পরিবারের চিরচেনা আড্ডার অনুষঙ্গ। ছবি: এআই

শুনতে পারেন প্রিয় গান

বৃষ্টির নিজস্ব একটা সুর আছে। এই আবহের সঙ্গে যদি যোগ হয় আপনার পছন্দের কোনো প্লে-লিস্ট, তবে তো কথাই নেই। জানালার পাশে বসে বৃষ্টির শব্দের সঙ্গে গান শুনতে শুনতে স্মৃতিকাতর হয়ে পড়েন অনেকেই। কেউ পছন্দ করেন পুরনো দিনের কালজয়ী বাংলা গান, কেউবা আধুনিক পপ বা রক মিউজিক। বৃষ্টির দিনে নরম আলোয় গান শুনতে শুনতে অলস ঘুম ঘুম দুপুরে হারিয়ে যাওয়াও এক অন্যরকম প্রশান্তি।

দেখতে পারেন সিনেমা বা ওয়েব সিরিজ

সিনেমা বা ওয়েব সিরিজ দেখা বৃষ্টির দিনে সময় কাটানোর জন্য বেশ জনপ্রিয় উপায়। অনেক দিন ধরে দেখব দেখব বলে দেখা হয়নি এমন সিনেমা বা সিরিজ দেখার উপযুক্ত সময় হতে পারে এটি। বৃষ্টি ভেজা দিনে এক কাপ চা বা কফি, তার সঙ্গে পপকর্ন কিংবা হালকা নাশতা নিয়ে ল্যাপটপ, টেলিভিশন বা মোবাইলে নিজের পছন্দ অনুযায়ী সিনেমা বা ওয়েব সিরিজ দেখে সময়টি উপভোগ করতে পারেন।

বৃষ্টির দিনে নিজের তৈরি করে নিতে পারেন পছন্দের যেকোনো খাবার। ছবি: এআই
বৃষ্টির দিনে নিজের তৈরি করে নিতে পারেন পছন্দের যেকোনো খাবার। ছবি: এআই

পছন্দের খাবার রান্না

বৃষ্টির দিনে পরিবারের সঙ্গে ঘরে বসে পছন্দের খাবার খাওয়ার মজাই আলাদা। নিজের তৈরি করে নিতে পারেন পছন্দের যেকোনো খাবার। বাইরে ঝোড়ো ঝোড়ো আবহাওয়া আর ঘরে ধোঁয়া ওঠা গরম খাবার এক অন্যরকম প্রশান্তি এনে দিতে পারে। আবার চাইলেই ইউটিউব দেখে ঝটপট কোনো নতুন রেসিপি ট্রাই করতে পারেন, কিংবা পরিবারের সবাই মিলে একসঙ্গে হাত লাগাতে পারেন রান্নায়।

সম্পর্কিত