Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

চিনির বিকল্প ‘কৃত্রিম’ মিষ্টি কি স্বাস্থ্যকর?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৬: ৩০
চিনির বিকল্প ‘কৃত্রিম’ মিষ্টি কি স্বাস্থ্যকর?

বর্তমানে দই থেকে শুরু করে টুথপেস্ট পর্যন্ত নানা পণ্যে চিনির বিকল্প বা সুগার সাবস্টিটিউট ব্যবহার করা হয়। দাবি করা হয়, এগুলো খেলে মিষ্টি খাওয়ার স্বাদ পাওয়া যায়, কিন্তু ওজন বাড়ে না বা দাঁতের ক্ষতিও কম হয়। কিন্তু কিছু নতুন গবেষণা বলছে, এগুলোর বেশ নেতিবাচক প্রভাবও থাকতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠেছে।

চিনির বিকল্প নানা ধরনের হয়। এর মধ্যে আছে কৃত্রিমভাবে তৈরি পদার্থ—যেমন অ্যাসপারটেম, স্যাকারিন, সুক্রালোজ। আবার কিছু উদ্ভিদ থেকে পাওয়া সুগার অ্যালকোহল (এরিথ্রিটল, মাল্টিটল, সরবিটল, জাইলিটল) এবং স্টেভিয়া ।

এগুলো স্বাদে চিনির চেয়ে অনেক বেশি মিষ্টি, তাই খুব অল্প পরিমাণেই খাবারে ব্যবহার করা হয়। আর যেহেতু এগুলোর অনেকটাই শরীর থেকে প্রায় অপরিবর্তিত অবস্থায় বের হয়ে যায়, তাই আগে মনে করা হতো শরীরের ওপর এসবের তেমন প্রভাব ফেলে না। কিন্তু এখন দেখা যাচ্ছে, বিষয়টা এতটা সহজ নয়।

Advertisement
Advertisement
Advertisement

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী, কিছু স্বল্পমেয়াদি গবেষণায় (৪–১২ সপ্তাহ) দেখা গেছে, চিনির বদলে এসব কৃত্রিম মিষ্টি ব্যবহার করলে ওজন কম বাড়তে পারে। কিন্তু বড় ও দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে উল্টো ফল। যারা বেশি পরিমাণে এসব সুগার সাবস্টিটিউট খায়, তাদের বরং বেশি ওজন বাড়ে।

এছাড়া আরও কিছু গবেষণায় দেখা গেছে, সুগার সাবস্টিটিউট বেশি খাওয়ার সঙ্গে হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে। এ ধরনের পর্যবেক্ষণভিত্তিক গবেষণা থেকে সরাসরি কার্যকারণ সম্পর্ক প্রমাণ করা কঠিন। কারণ, যারা বেশি সুগার সাবস্টিটিউট খান আর যারা খান না, তাদের জীবনযাপন, স্বাস্থ্যঝুঁকি ইত্যাদিতে অনেক পার্থক্য থাকতে পারে। যেমন, অনেকেই হয়তো আগে থেকেই ডায়াবেটিস বা হৃদরোগের ঝুঁকিতে আছেন, তাই সুস্থ থাকার জন্য চিনির বদলে এসব বিকল্প ব্যবহার করছেন।

অনলাইন ডায়েট অনুসরণ করার আগে যা জানা প্রয়োজনOnline diet

২০২৩ সালে দেওয়া এক সতর্কবার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ওজন নিয়ন্ত্রণ বা দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধের জন্য সুগার সাবস্টিটিউট ব্যবহার না করাই ভালো। তবে এই পরামর্শ ডায়াবেটিস রোগীদের জন্য প্রযোজ্য নয়।

প্রতীকী ছবি: পেক্সেলস
প্রতীকী ছবি: পেক্সেলস

গবেষকরা মনে করছেন, এসব সুগার সাবস্টিটিউট কীভাবে ক্ষতি করতে পারে তার কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা আছে।

কিছু গবেষণায় দেখা গেছে, সুগার সাবস্টিটিউটগুলোর উপাদান শরীরে চিনির মতোই অন্ত্র ও বিপাকক্রিয়ার ক্ষতিকর প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আবার ইঁদুরের ওপর করা কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে, এগুলো এমন রোগপ্রতিরোধী কোষের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে, যা টিউমার তৈরি হওয়া ঠেকাতে সাহায্য করে।

এছাড়া নতুন কিছু প্রমাণ বলছে, সুগার সাবস্টিটিউটে থাকা উপাদান অন্ত্রের বিভিন্ন ব্যাকটেরিয়ার ভারসাম্য বদলে দিতে পারে, যার ফলে শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

অস্ট্রিয়ার ইন্সব্রুক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষক হারবার্ট টিলগ জানান, এ বিষয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, তবে এসব গবেষণা উদ্বেগ বাড়াচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের মিষ্টি উপাদান এড়িয়ে চলা সহজ নয়। কারণ, অনেক খাবার ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান একাধিক সুগার সাবস্টিটিউট একসঙ্গে ব্যবহার করে, যাতে স্বাদ আরও ভালো হয়। তাই প্যাকেটজাত খাবার, সফট ড্রিংক, এনার্জি বা প্রোটিন ড্রিংক যারা নিয়মিত খান, তাদের জন্য এগুলো এড়ানো কঠিন।

বিষয়: জীবনধারাগবেষণাচিনিখাবারখাবারদাবার
সর্বশেষ
  • ১

    আশির দশকের ছবির ট্রেন্ড: চ্যাটজিপিটিতে নিজের ছবি আপলোডে ঝুঁকি কতটা?

  • ২

    সুকুমার রায়ের লেখা সবই কি ‘ননসেন্স?

  • ৩

    হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১১৯৪

  • ৪

    সুইডেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের সরব উপস্থিতি

  • ৫

    হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।