
ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমল সোনার দাম
নতুন নির্ধারিত দরে, এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

প্রতারণার মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদ হিসেবে গেজেটভুক্ত হওয়ার চেষ্টা করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, যেসব জুলাই শহীদ এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাননি, তাদের দ্রুত গেজেটভুক্ত করতে সরকার পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে তাদের কবর স্থায়ীভাবে সংরক্ষণ ও উন্নয়নের উদ্যোগও নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, কেউ যদি রাষ্ট্রকে প্রতারণা করে তালিকাভুক্ত হওয়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইশরাক জানান, শহীদ পরিবারের সদস্যরা যেসব উদ্বেগ ও দাবি তুলে ধরেছেন, সেগুলো নথিভুক্ত করা হয়েছে এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইশরাক হোসেন বলেন, বিষয়টি সংসদেও আলোচনা হয়েছে। তিনি অভিযোগ করেন, আগের অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত, তাহলে দুই বছর পরও শহীদের সংখ্যা নির্ধারণে আমাদের এমন সমস্যায় পড়তে হতো না এবং বর্তমান পরিস্থিতিরও সৃষ্টি হতো না।
প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদ হলেও এখনো তালিকাভুক্ত বা গেজেটভুক্ত হননি, এমন সব ব্যক্তিকে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে।
মাতুয়াইল কবরস্থানের প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন বলেন, সেখানে জুলাই আন্দোলনের ১৭ জন শহীদকে দাফন করা হয়েছে। কিন্তু তাদের কবর এখনো স্থায়ীভাবে সংরক্ষণ বা উন্নয়ন করা হয়নি এবং এ জন্য এখনো কোনো স্থায়ী বরাদ্দও দেওয়া হয়নি।
ইশরাক হোসেন অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার সারাদেশে শহীদদের কবর স্থায়ীভাবে সংরক্ষণ ও উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দিলেও তা বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে।
ইশরাক হোসেন বলেন, কবরগুলো সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ইতোমধ্যে মন্ত্রণালয় সংগ্রহ করেছে।তিনি বলেন, এসব কবর স্থায়ীভাবে সংরক্ষণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যত দ্রুত সম্ভব এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত জুলাই শহীদদের শনাক্ত ও গেজেটভুক্তির কার্যক্রম চলমান থাকবে। তবে জাল বা প্রতারণামূলক নথি ব্যবহার করে কাউকে গেজেটভুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে না।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর তদন্তের ভিত্তিতে তিনি ব্যক্তিগতভাবে ১২টি গেজেট বাতিল করেছেন।
ইশরাক হোসেন বলেন, তদন্তে দেখা গেছে, ওই ব্যক্তিরা জুলাই আন্দোলনে অংশ নিয়ে শহীদ হননি। বরং তারা ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন। তাই তাদের গেজেট বাতিল করা হয়েছে।

নতুন নির্ধারিত দরে, এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে বগুড়া, নওগাঁ, জামালপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত, বজ্রসহ বৃষ্টি অথবা বৃষ্টিপাত হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, “পৃথিবীর মধ্যে ইউরোপই সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। এখানে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ হারে তাপমাত্রা বাড়ছে।”

আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরস্থ স্পারসোর কার্যালয়ে পৌঁছান। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিকভাবে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি।