
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!
চরচা ডেস্ক

রাজধানীতে দুই চিকিৎসক অধ্যাপক এ কে এম আমিনুল হক ও অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবিপ্রধান শফিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন সানি সাহা এবং তার সহযোগী ফাতিম ইসলাম লাবিব। সানি সাহা ঘটনার মূল পরিকল্পনাকারী।
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নাক-কান-গলা (ইএনটি) বিভাগের এবং অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিনের বিভাগের চিকিৎসক।
শফিকুল ইসলাম জানান, গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি দল ভাটারা থানাধীন ফিলোসটেক বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময় আসামিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ডিবির ভাষ্য, জিজ্ঞাসাবাদে সানি সাহা জানিয়েছেন, সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কাজ করার সময় আলমগীর হোসেন নামের এক ব্যক্তির পরামর্শে মানি লন্ডারিং ব্যবসায় পাঁচ কোটি টাকা ইনভেস্ট করে আর্থিক ক্ষতির সম্মুখীন হন তিনি।
ক্ষতি পুষিয়ে নিতে উচ্চবিত্ত ও প্রভাবশালী ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য (বাসার ঠিকানা, গাড়ির নম্বর, আর্থিক বিষয়াদি) সংগ্রহ করে প্রতারণা ও অপহরণের মাধ্যমে বিপুল অর্থ আদায়ের পথ বেছে নেন এই যুবক। এরই অংশ হিসেবে ডা.আমিনুল হক ও ডা. আসাদুর রহমানকে লক্ষ্য বানিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা শুরু করেন। গত ২৭ জুলাই ধানমন্ডি ৫ নম্বর রোডে ডা. আমিনুল হকের গাড়ি রোধ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে গত সোমবার শান্তিনগর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে ডা. আসাদুর রহমানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।
ডিবির তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাবিব জানিয়েছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় ১ লাখ টাকার চুক্তিতে তরুণদের (আবু বকর, রাতুল, ইভান, জীবন ও সাব্বির) ভাড়া করে ডা. আসাদুরের ওপর হামলা করা হয়।
এ ঘটনায় জড়িত আরও দুজন ইভান ও জীবন আগেই গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন।
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।