Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খুলনা মেডিকেলের সামনে থেকে অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২২: ১৮
খুলনা মেডিকেলের সামনে থেকে অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার
প্রতীকী পিস্তল। ছবি: পেক্সেলস

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ মনিরুল ইসলাম মনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে মাদ্রাসা রোড থেকে সোনাডাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মনি নগরীর ছোট বয়রা এলাকার শামসুর রহমানের ছেলে।

Advertisement

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদরাসা রোড এলাকায় অভিযান চালায়। এ সময় মোটরসাইকেল আরোহী মনির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামিয়ে তল্লাশি করে। তল্লাশিকালে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট সকাল ১০টার দিকে একদল দুর্বৃত্ত সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকার একটি বাসায় ঢুকে এক যুবককে খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে দুর্বৃত্তরা তার বাবাকে লক্ষ্য করে গুলি চালালে লক্ষ্যভ্রষ্ট হয়ে তা ছেলেটির মায়ের শরীরে লাগে। ঘটনার পর সংগৃহীত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মনির উপস্থিতি ও ঘটনার স্থানে তার এই মোটরসাইকেলটির ব্যবহারের প্রমাণ পায়।

ওসি আরও জানান, ওই ঘটনার পর থেকেই মনিকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Advertisement
Advertisement
Advertisement
বিষয়: গুলিঅস্ত্রসন্ত্রাসীখুলনাগ্রেপ্তার
Advertisement
সর্বশেষ
  • ১

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • ২

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

  • ৩

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

  • ৪

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ৫

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

সম্পর্কিত
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।

  • ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইসিই বিভাগের শিল্প উপদেষ্টা প্যানেল (আইএপি) থেকে সাঈদ ইমতিয়াজ আহমেদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।