ভারতের ওডিশায় হাসপাতালে আগুন, নিহত ১০

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ভারতের ওডিশায় হাসপাতালে আগুন, নিহত ১০
প্রতীকী ছবি: চরচা

ভারতের ওডিশার একটি হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে আগুনে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় সময় সোমবার ভোরের দিকে আগুন লাগে। রাজ্যটির মূখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অন্তত ২৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন এবং আগুন লাগার পর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় তাদের মধ্যে ১০ জন নিহত হন।

ওডিশার মূখ্যমন্ত্রী বলেন, “রোগীদের উদ্ধার করতে চিকিৎসাকর্মী ও নিরাপত্তা কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন। এ সময় তারাও আহত হয়েছেন এবং বর্তমানে তারাও চিকিৎসাধীন রয়েছেন।”

সম্পর্কিত