Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ব্যাংককে বারে আগুন, নিহত ২৭

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৮: ৫২
ব্যাংককে বারে আগুন, নিহত ২৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে (নৈশক্লাব) অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর দগ্ধ ও আহত অবস্থায় আরও ২২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১১টা ৫৭ মিনিটে ব্যাংককের চাতুচাক এলাকার ‘রং বিয়ার না লাত ফ্রাও’ নামের ওই বারে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান প্রধানমন্ত্রী।

অনুতিন চার্নভিরাকুল বলেন, ‘‘আমরা এ পর্যন্ত ২৭টি মরদেহ উদ্ধার করেছি। বাকিদের হাসপাতালে পাঠানো হয়েছে।’’ বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে তিনি জানান, আগুন লাগার পর পুরো বারটি দ্রুত ধোঁয়ায় অন্ধ হয়ে যায়। কোনো জরুরি বহির্গমন পথ না থাকায় নিরুপায় হয়ে অনেকেই পেছনের দিকে বাথরুমের কাছে আশ্রয় নেন।

আক্রমণের হুমকি বাস্তবায়নের ক্ষমতা ট্রাম্পের নেইbadrul alam 14

Advertisement
Advertisement
Advertisement
চিকিৎসাধীন আহতদের মধ্যে ২২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ছবি: রয়টার্স
চিকিৎসাধীন আহতদের মধ্যে ২২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ছবি: রয়টার্স

ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসনের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের পরিচালক সুরিয়াচাই রাউইওয়ান রয়টার্সকে বলেন, ‘‘মৃত্যুর সংখ্যা ২৭ জনেই স্থিতিশীল রয়েছে।’’ তিনি আরও জানান, এই ঘটনায় আহত আরও ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ব্যাংককের গভর্নর চাডচার্ট সিট্টিপুন্ট সাংবাদিকদের জানিয়েছেন, চিকিৎসাধীন আহতদের মধ্যে ২২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিসের কর্মীরা যখন পৌঁছান, ততক্ষণে পুরো বারটি পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: রয়টার্স
ফায়ার সার্ভিসের কর্মীরা যখন পৌঁছান, ততক্ষণে পুরো বারটি পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: রয়টার্স

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উদ্ধারকর্মীরা জানান, বারটির স্টেজের সামনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন পৌঁছান, ততক্ষণে পুরো বারটি পুড়ে ছাই হয়ে গেছে।

সুরিয়াচাই রাউইওয়ান বলেন, ‘‘আগুনের প্রকৃত কারণ জানতে আমাদের পুলিশের তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’’

বারে পারফর্ম করা এক ব্যান্ড সদস্য ব্যান্ডেজ জড়ানো অবস্থায় সাংবাদিকদের বলেন, হঠাৎ লাইট নিভে যাওয়ার পর পুরো রুম ধোঁয়ায় ভরে যায়। এরপরই একটা বিকট বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

বিষয়: ব্যাংককআগুনঅগ্নিকাণ্ডথাইল্যান্ডদগ্ধমৃত্যু
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।