
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
চরচা প্রতিবেদক

রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার রাত ১০টার দিকে বাড্ডা থানার ময়নারবাগ বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রানা পেশায় গাড়িচালক। তিনি রাজধানীর ভাটারার নতুন বাজারের কাজীবাড়ি এলাকায় থাকেন।
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রানা জানান, শনিবার দুপুরের দিকে তিনি উত্তর বাড্ডায় তার ভাই জয়ের বাসায় দাওয়াতে যান। পরে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন।
রানা বলেন, রাত আনুমানিক ১০টার দিকে বাসার দরজায় নক করা হয়। ভেতর থেকে ‘কে’ জানতে চাইলেও বাইরে থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তার ভাই জয় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে মেইন দরজার দিকে এগিয়ে যান। এ সময় হঠাৎ তামিমসহ আরও দুজন বাসার ভেতরে ঢুকে পড়েন। তারা গালিগালাজ করতে করতে তাকে লক্ষ্য করে গুলি চালান। গুলিটি তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
রানা অভিযোগ করেন, একই এলাকার বাসিন্দা তামিম তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন।
রানার স্বজনদের দাবি, তার বড় ভাইয়ের প্রতিষ্ঠান থেকে তামিম নিয়মিত চাঁদা দাবি করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে এ হামলা হতে পারে বলে তাদের ধারণা। তাদের দাবি, তামিমের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি হত্যা মামলাও রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ রানা জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

চট্টগ্রামে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।

পদ্মায় নৌকাডুবি, বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংলাদেশি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে ১২ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে। পরে তাদের বিজিবির হাতে তুলে দিয়েছে বিএসএফ।