Advertisement

হাতিরঝিল লেকে ভাসছিল বৃদ্ধের মরদেহ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

হাতিরঝিল লেকে ভাসছিল বৃদ্ধের মরদেহ

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে মো. আজিম উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

আজ বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে হাতিরঝিলের রেইনবো ক্রসিং সংলগ্ন ১ নম্বর ব্রিজের পাশের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আজিম উদ্দিন পশ্চিম রামপুরার উলন রোডের ৩০৬, শিমুলবাগ এলাকার বাসিন্দা এবং মো. কফিল উদ্দিনের ছেলে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম অভি জানান, সকালে ডিউটিরত আনসার সদস্যরা লেকের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

Advertisement

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।