Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নেপালে আকস্মিক বন্যায় ১৮ জনের মৃত্যু, নিখোঁজ ৪০০

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৬: ৩৯
নেপালে আকস্মিক বন্যায় ১৮ জনের মৃত্যু, নিখোঁজ ৪০০
নেপালে আকস্মিক বন্যায় প্লাবিত একটি সড়ক। ২৬ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

হিমালয়ের দেশ নেপালে আজ বুধবার আকস্মিক বন্যায় কয়েকটি গ্রাম ভেসে গেছে। বন্যায় ১৮ জন নিহত এবং তিব্বতের কাছে বিভিন্ন এলাকায় সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছে আরও ৪০০ জন।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নেপালের কর্মকর্তারা জানান, রসুয়া জেলার পাহাড়ি এলাকায় শ্যাপ্রু বেসি ও তিমুরে বন্যার পানি এতটাই বেড়ে গেছে যে, ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টার অবতরণ করতে পারছে না। তারা সেখানে হতাহতের আশঙ্কার কথাও জানিয়েছেন।

জেলা প্রশাসক নরেন্দ্র পারিয়ার রয়টার্সকে বলেন, “বড় ধরনের প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি হতে পারে। তবে এই মুহূর্তে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না।”

Advertisement
Advertisement
Advertisement

এলাকার ভোতে কোশি নদীর তীরে বসবাসকারীদের উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন পারিয়ার। তিনি জানান, আশপাশের কয়েকটি গ্রাম ও অবকাঠামো প্রকল্পের স্থান ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।

এলাকার এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে অনলাইনখবর পোর্টাল জানায়, “সবকিছু হঠাৎ ঘটে গেল। আমরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো বিকট শব্দ শুনতে পাই। মানুষ চিৎকার শুরু করে এবং দৌড়ে পালাতে থাকে।”

তবে পানি না কমা পর্যন্ত নেপালের উদ্ধারকারী হেলিকপ্টারগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় অবতরণ করতে পারবে না বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বসনেত।

নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, শান্তির আহ্বান প্রধানমন্ত্রীর Nepal Clash

বন্যার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। তবে গত বছর একই নদীতে প্রাণঘাতী আকস্মিক বন্যার কারণ হিসেবে একটি হিমবাহের ওপর থাকা হ্রদের পানি বেরিয়ে যাওয়াকে চিহ্নিত করা হয়েছিল।

নেপালের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বেশিরভাগই জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সম্পর্কিত। রয়টার্সের হিসাব অনুযায়ী, দেশটির মোট ৩ দশমিক ২ গিগাওয়াট জলবিদ্যুৎ সক্ষমতার ১২ শতাংশেরও বেশি এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণকাজে অংশ নিচ্ছে।

তিনি বলেন, “নিচু এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নদীর তীরবর্তী এলাকার মানুষকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন এবং সজাগ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”

গত বছর ভোতে কোশি নদীর বন্যায় নয়জন নিহত এবং ২৪ জন নিখোঁজ হয়েছিল। বন্যার পানিতে নেপাল ও চীনের মধ্যে সংযোগকারী ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ ভেসে যাওয়ায় কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছিল।

বিষয়: নিহতনেপালবিদ্যুৎকেন্দ্রতিব্বতহিমালয়জলবায়ুবন্যাদক্ষিণ এশিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।