খুলনায় দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া একটি পা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই কাটা পা ব্যান্ডেজে মোড়ানো ছিল। আজ বুধবার সকাল সোয়া ১০ টার দিকে শহরের লবণচরা থানার মাদানীনগর মাদরাসার কাছ থেকে এটি উদ্ধার করা হয়। পরে তা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, সকাল সোয়া ১০ টার দিকে মাদরাসার পাশে পরিত্যক্ত অবস্থায় মার্কিন কাপড় দিয়ে মোড়ানো একটি পা দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
পরবর্তী সময়ে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের সদস্যদের ঘটনাস্থলে তলব করা হয়। পরবর্তীতে তা খুলনা মেডিকেল কলেজ হাসপাতােেল পাঠানো হয়।
লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ সেখানে যায়। উদ্ধার হওয়া পাকে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এবিষয়টি তদন্ত করা হবে। তবে চিকিৎসাধীন অবস্থায় পা কেটে এখানে ফেলা হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন।’’