
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বারিধারায় ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ টাকা প্রতারণার মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সাজার বিরুদ্ধে আপিলের শর্তে জামিনের আবেদন করা হলে আজ বুধবার তা নামঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সাজা পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২ নম্বরের ‘অ্যারাবিকা রেস্টুরেন্ট’ থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার রায় দেওয়া হয়েছিল।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০১ সালে বারিধারা প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির জন্য ব্যবসায়ী মোশাররফ হোসেনের সঙ্গে ৮০ লাখ টাকায় চুক্তি করেন বিদিশা। চুক্তি অনুযায়ী মোশাররফ হোসেন তার মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার পরিশোধ করেন এবং বায়নানামা সম্পাদিত হয়।
২০০২ সালের জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট হস্তান্তরের কথা থাকলেও তা করা হয়নি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে ২০০৫ সালে বিদিশা ৭২ লাখ টাকার একটি চেক দেন, যা ব্যাংকে পর্যপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। টাকা ফেরত বা ফ্ল্যাট হস্তান্তরের জন্য চাপ দিলে বাদীকে সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়।
দীর্ঘ সময় প্রতারিত হওয়ার পর ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় মোশাররফ হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?
অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ
বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা

এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি।