Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ড্র করেও ‘জিতে গেল’ পর্তুগাল?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮: ৪০
ড্র করেও ‘জিতে গেল’ পর্তুগাল?

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে পর্তুগাল নকআউট পর্ব নিশ্চিত করে ফেললেও বাকি ছিল কিছু সমীকরণের। গ্রুপ চ্যাম্পিয়ন হলে যে শেষ আটেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল উড়তে থাকা লিওনেল আর্জেন্টিনার। নিজেদের গ্রুপে রানার্সআপ হয়ে সেই পথে আর যায়নি ক্রিস্টিয়ানো রোনালদোর দল। যদিও সামনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেটিকে মন্দের ভালো বলাও কঠিন হবে পর্তুগাল সমর্থকদের জন্য।

Advertisement

কলম্বিয়ার সঙ্গে ম্যাড়ম্যাড়ে গোলশূন্য ড্র করে ‘কে; গ্রুপ থেকে দ্বিতীয় সেরা হয়েছে পর্তুগাল। ফলে শেষ ৩২-এ তাদের খেলতে হবে ‘এল’ গ্রুপের রানার্সআপ ও গত আসরে সেমিফাইনাল খেলা ক্রোয়েশিয়ার।

এই বাঁধা পার করতে পারলে শেষ ১৬-তে পর্তুগালের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ফেভারিট স্পেন। কোয়ার্টার ফাইনালে মরক্কো অথবা নেদারল্যান্ডস। সেমিফাইনালে রাস্তায় সেক্ষেত্রে তাদের জন্য অপেক্ষা করবে ফ্রান্স ও জার্মানির মত দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ বাদে আর একটিও পর্তুগালের জন্য সহজ হওয়ার কথা নয়। বিশেষ করে গ্রুপে উজবেকিস্তান বাদে বাকি দুই ম্যাচে তারা যে ধরণের ফুটবল উপহার দিয়েছে, তাতে খুব বেশিদূর যাওয়াটা কঠিনই হয়ে যেতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

নবাগত ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র দিয়ে আসর শুরু করা পর্তুগাল নিজেদের ফিরে পেয়েছিল পরের ম্যাচে ৫-০ গোলের জয়ে। তবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ফের হয়েছে ছন্দপতন।

এনএফএলের মায়ামি ডলফিনসের হোম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ দেখতে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। প্রায় ৬৫ হাজার দর্শকের উপস্থিতিতে পর্তুগাল ও কলম্বিয়া দুই দলই খেলেছে গড়পড়তা ফুটবল। জেতার তীব্র বাসনা দেখা যায়নি তাদের মধ্যে।

তবে পর্তুগালের জন্য এই পারফরম্যান্স অবশ্যই হতাশাজনক। কারণ গ্রুপে দুই ড্রয়ের ম্যাচেই তাদের আক্রমনভাগের খেলোয়াড়, বিশেষ করে অধিনায়ক রোনালদো একেবারেই নিষ্প্রভ ছিলেন।

কলম্বিয়ার বিপক্ষে ৯০ মিনিট খেলে মাত্র ২৯ বার বল স্পর্শ করতে পেরেছেন ৪১ বছর বয়সী। সাতবার পজেশন হারিয়েছেন। গোলের জন্য নেই লক্ষ্যে কোনো শট। অথচ এক ম্যাচ আগেই জোড়া গোল করে বলেছিলেন, ‘আমি ফিরে এসেছি।”

তিনি নিজে বার তার দল কেউই সত্যিকার অর্থে এই ম্যাচে আর ফিরে আসতে পারেননি। প্রথমার্ধে পর্তুগালকে এগিয়ে দেওয়ার দারুণ একটা সুযোগ পেয়েছিলেন ব্রুনো ফার্নান্দেস। তবে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাসের দুর্দান্ত সেভে হতাশ হতে হয় তাকে। এটি বাদে গোলের জন্য লক্ষ্যে ম্যাচে আর একটি শটই নিতে পারে পর্তুগাল।

অন্যদিকে গোলপোষ্টের নিচে ব্যস্ত সময় পার করতে হয়েছে পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তাকে। পুরো ম্যাচে ছয়টি সেভ করেন তিনি, যা আগের দুই ম্যাচ মিলিয়ে করা মোট সেভের চেয়েও বেশি। আর এটাই বলে দিচ্ছে, আক্রমণে মলিন রবার্তো মার্তিনেসের দল রক্ষণেও আঁটসাঁট থাকতে পারেনি।

যোগ করা সময়ে তো প্রায় গোল পেয়েই যাচ্ছিল লাতিন আমেরিকার ফল কলম্বিয়া। ডাভিনসন সানচেজ বল জালে পাঠালেও গোল মেলেনি ভিএআর চেকে অফসাইডের কারণে।

এমন ফর্ম নিয়ে শেষ আটের সম্ভাব্য পথচলায় আর্জেন্টিনাকে এড়িয়ে যেতে পারাটা তাই রোনালদোদের জন্য স্বস্তির কারণ হতেই পারে। তবে সেরা ফুটবল না খেলতে পারলে আগামী ২ জুলাই লুকা মদরিচের ক্রোয়েশিয়াও চিন্তার কারণ হতে পারে পর্তুগালের জন্য।

বিষয়: ২০২৬ বিশ্বকাপফুটবলখেলাকলম্বিয়াপর্তুগাল
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।