Advertisement

১৮ কোটি মানুষই জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড: শফিকুর রহমান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

১৮ কোটি মানুষই জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড: শফিকুর রহমান

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, “২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পেছনে কোনো একক ব্যক্তি নয়, বরং দেশের ১৮ কোটি মানুষই ছিল এর মূল মাস্টারমাইন্ড।“ বার্তা সংস্থা ইউএনবি জানায়, সংসদে পয়েন্ট অফ অর্ডারে এই মন্তব্য করেন তিনি।

Advertisement

শফিকুর রহমান বলেন, “আমরা বিশ্বাস করি না যে এই আন্দোলনের পেছনে কোনো একক মাস্টারমাইন্ড ছিল। আমরা আমাদের তরুণ প্রজন্মকে এর কৃতিত্ব দিতে চাই। বাংলাদেশের ১৮ কোটি মানুষই এর প্রকৃত মাস্টারমাইন্ড।”

বিরোধীদলীয় নেতা আরও জানান, যারা এই অভ্যুত্থানকে সফলতার দিকে নিয়ে গেছেন তারা সর্বোচ্চ সম্মানের অধিকারী।

বিষয়টি নিয়ে শফিকুর রহমান বলেন, “আমি মনে করি, যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে, আমরা সবাই আমাদের অন্তরের অন্তস্তল থেকে তাদের সম্মান ও ভালোবাসা জানাই। তাদের মর্যাদা এবং সঠিক স্থান অবশ্যই সংরক্ষণ করতে হবে।”

Advertisement

যুক্তরাষ্ট্র সফরকালে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসক সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দেন। শফিকুর রহমান দাবি করেন, এই বক্তব্যের প্রথম প্রতিবাদ তিনিই করেছিলেন।

শফিকুর রহমান বলেন, “যখন ড. ইউনূস তার যুক্তরাষ্ট্র সফরকালে একজনকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেছিলেন, তখন আমিই প্রথম এর প্রতিবাদ করে বলেছিলাম যে আমরা এই আন্দোলনের পেছনে কোনো একক মাস্টারমাইন্ডের ধারণা গ্রহণ করি না।”